/ Feb 01, 2026

দিল্লির জয় হিন্দ কলোনিতে বাঙালি উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ

দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনির বাঙালিরা বর্তমান রীতিমত অস্তিত্বের সংকটে ভুগছেন। চলছে উচ্ছেদের হুমকি এবং বন্ধ করে দেওয়া হচ্ছে জল-বিদ্যুৎ। এমতাবস্থায় বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাঁদের হয়ে সরব হয়েছেন এবং তাঁরই নির্দেশে তৃণমূলের প্রতিনিধিদলও ওই এলাকায় গিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে। এমনকি সংসদে জুন মালিয়া বিষয়টি উত্থাপন করেছিলেন। অবশেষে…

Read More

ওড়িশায় লাইনচ্যুত শালিমার-সম্বলপুরগামী মহিমা গোসাঁই এক্সপ্রেস

গত কয়েক বছরে একাধিক বড় ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে ওড়িশা। মৃত্যু হয়েছে একাধিক। বৃহস্পতিবার ফের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় প্রশ্নের মুখে রেল। এদিন সকালে বেলাইন হয়ে যায় শালিমার-সম্বলপুরগামী মহিমা গোসাঁই এক্সপ্রেস ট্রেনটি। যদিও হতাহতের কোনও খবর নেই। আপাতত দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন রেল কর্মীরা। রেলওয়ে সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৯:১৫ নাগাদ যাত্রীবাহী ট্রেনের একটি…

Read More

অনিল আম্বানির সংস্থার একিধিক ঠিকানায় ইডির হানা

শিল্পপতি অনিল অম্বানীর সংস্থার একাধিক ঠিকানায় হানা দিল ইডি। বৃহস্পতিবার মুম্বইয়ে অনিলের সংস্থার সঙ্গে যুক্ত একাধিক ঠিকানায় যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।অনিল আম্বানির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একাধিক এফআইআরের ভিত্তিতে দিল্লি ও মুম্বই-সহ মোট ৩৫টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, অনিল আম্বানির সংস্থাগুলির বিরুদ্ধে টাকা তছরুপ ও আর্থিক প্রতারণার…

Read More

প্রয়াত প্রবাদপ্রতিম নাট্যকার রতন থিয়াম, শোকপ্রকাশ ব্রাত্য বসুর

প্রয়াত পদ্মভূষণ প্রাপ্ত প্রবাদপ্রতিম মণিপুরী নাট্যকার রতন থিয়াম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এই নাট্যগুরু। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রবাদপ্রতিম ভারতীয় নাট্যগুরুর মৃত্যুর খবর জানান রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্যকার অভিনেতা ব্রাত্য বসু। ১৯৭০-র দশকে শুরু হওয়া ভারতীয় নাট্যক্ষেত্রে ‘থিয়েটার অফ রুটস’ আন্দোলনের অন্যতম প্রধান পুরোধা ব্যক্তিত্ব…

Read More

ওড়িশায় আবারও গণধর্ষণ ! হকি প্রশিক্ষণের বাহানায় চার কোচের লালসার শিকার নাবালিকা হকি খেলোয়াড়

আবারও সেই ওড়িশা!বিজেপির ডবল ইঞ্জিন সরকার এসেছে মাত্র এক বছর এক মাস ওড়িশায় । আর তার মধ্যে প্রতিদিন অন্তত একটি করে ধর্ষণ বা গণধর্ষণ স্পষ্ট করে দিচ্ছে বিজেপি শাসিত ওড়িশায় নারীর বিপজ্জনক পরিস্থিতির বিষয়টি।প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সময়ে দেশের হকি মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থানে ছিল ওড়িশা। এবার সেই হকির ক্ষেত্রেই ঘটল গণধর্ষণের মতো লজ্জাজনক ভয়ংকর ঘটনা।…

Read More

উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়!

দেশের উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের ইস্তফা পত্র পাঠিয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল।স্বাস্থ্যের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে ধনখড় সে কথাইজানিয়েছেন বলে খবর। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে ধনখড় জানিয়েছেন, স্বাস্থ্যের কারণে চিকিৎসকদের পরামর্শেই উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী…

Read More

বৈষ্ণোদেবীর পথে ভয়ঙ্কর দুর্ঘটনা! পাহাড় থেকে গড়িয়ে পড়ল পাথর, হুড়োহুড়িতে আহত একাধিক

আবার বিপদ বৈষ্ণোদেবী যাওয়ার পথে। ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হলেন তীর্থযাত্রীরা। দুর্ঘটনার ফলে আতঙ্কিত পর্যটকরা। এখনও ধাক্কা সামলে উঠতে পারছেন না আহতরা। বৈষ্ণোদেবীর যাত্রাপথে বেশ কয়েকদিন ধরেই চলছে প্রবল বৃষ্টি । তার জেরে আলগা হয়েছে পাহাড়। সোমবার সকাল ৮:৫০ নাগাদ বাণগঙ্গার কাছে হঠাৎই পাহাড় থেকে হুড়মুড়িয়ে নেমে আসে পাথর। এখান থেকেই বৈষ্ণোদেবীর যাত্রা শুরু হয়। এখানেই…

Read More

মুম্বই ট্রেন হামলার ঘটনায় ১৯ বছর পর ১২ দোষীকেই বেকসুর খালাস করল আদালত

শুধু মাত্র উপযুক্ত প্রমাণের অভাবে ছাড়া পেল ১২ জন দোষী! ২০০৬ সালে মুম্বইয়ে ট্রেনে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়েছিল, তাতে প্রাণ হারিয়েছিলেন ১৮৯ জন। প্রেসার কুকার বোমার ব্যবহারের প্রমাণ মিলেছিল। সেই ঘটনায় আহত হয়েছিলেন ৮০০-রও বেশি মানুষ। ওই বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছিল ১২ জনকে। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে মুম্বই ট্রেন বিস্ফোরণের মামলায়…

Read More

তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে বাংলা, গর্বিত মুখ্যমন্ত্রী

আজ, কলকাতার সল্টলেক এর সেক্টর ফাইভ এবং নিকটবর্তী নিউ টাউন এলাকায়, তৈরী হয়েছে বিশাল অফিস কমপ্লেক্স, টেক পার্ক এবং কর্পোরেট ক্যাম্পাস। আধিপত্য বিস্তার করেছে বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তি (আইটি) জায়ান্ট, বিপিও এবং ফিনটেক স্টার্ট-আপ। এটি এখন বাংলার রাজধানীর ডিজিটাল স্পন্দন হিসেবে বিবেচিত হয় এবং এটিকে প্রাচ্যের সিলিকন ভ্যালি উপাধি দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর হাত ধরে এই অঞ্চলটি…

Read More

মহিলা পুলিশ আধিকারিককে খুন সিআরপিএফ জওয়ানের

গুজরাতের বডোদরায় শুক্রবার রাতে এক মহিলা ইনস্পেক্টরকে শ্বাসরোধ করে খুন করলেন লিভ ইন সঙ্গী সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, তিনি নিজেও হাতের শিরা কেটে, ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে সেই চেষ্টা ব্যর্থ হলে তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। ওই থানাতেই কর্মরত ছিলেন সিআরপিএফ জওয়ানের লিভ ইন সঙ্গী। সেখানে অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টরের পদে কর্মরত ছিলেন।…

Read More

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।