/ Feb 01, 2026

মহারাষ্ট্র বিজেপি’র প্রাক্তন মুখপাত্র এবার বম্বে হাইকোর্টের বিচারপতি!

বম্বে হাইকোর্টে তিনজন আইনজীবীর বিচারপতি হিসাবে নিয়োগ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কলেজিয়ামের সিদ্ধান্তে এই নিয়োগের মধ্যে মূলত একজনকে নিয়েই বিরোধী শিবিরের আপত্তি। বিচারপতি পদে নিয়োগ পাওয়া আরতি অরুণ শাঠে, যিনি আগে মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র ছিলেন। পাশাপাশি তিনি দলের আইন সেলের প্রধান হিসেবেও কাজ করেছেন। দলীয় মুখপাত্রকে বিচারপতি করা নিয়ে…

Read More

মোহালির অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২, জখম বহু

বুধবার সকালে মোহালির ফেজ় ৯-এর শিল্প এলাকায় একটি অক্সিজেন প্লান্ট ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল । শেষ পাওয়া খবর অনুযায়ী,ঘটনায় দুই জনের দেহ উদ্ধার হয়েছে। জখম আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে মোহালি শহরের ফেজ় ৯-এর একটি অক্সিজেন সিলিন্ডার প্ল্যান্টে বিস্ফোরণ হয়। প্রচন্ড শব্দে কেঁপে ওঠে…

Read More

উত্তরাখণ্ডের পর হড়পা বান হিমাচলেও! বন্ধ চণ্ডীগড়-শিমলা জাতীয় সড়ক,উদ্ধার ৪১৩ জন তীর্থযাত্রী

টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরাখণ্ড, হিমাচল সহ গোটা উত্তর ভারত।উত্তর কাশীর পর এবার হিমাচল প্রদেশেও হড়পা বানে রীতিমত বিধ্বস্ত কিন্নৌর জেলা। অতি ভারী বৃষ্টি ও ভূমিধসে কিন্নৌর জেলার নিগুলসারির কাছে বন্ধ হয়ে গিয়েছে চণ্ডীগড়-শিমলাগামী ৩৫ নম্বর জাতীয় সড়ক। কিন্নৌরের টাঙ্গলিগ নালার উপর একটি সাঁকো সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। শিমলায় চাক্কি মোড়ে ধস নেমে চণ্ডীগড়-শিমলা জাতীয় সড়ক…

Read More

উত্তরকাশীতে বড় বিপর্যয়! মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে মৃত ৪, জলের তোড়ে নিখোঁজ ৫০

উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টি ও তার সঙ্গে হড়পা বান। দুই প্রাকৃতিক বিপর্যয়ের জোড়া ফলায় ধস নেমে, জলের তোড়ে ভেসে গেল ধারালি গ্রাম । জলে ভেসে গিয়ে মৃত্যু হল চার জনের। নিখোঁজ কমপক্ষে ৫০ জন। ক্ষীরগঙ্গা নদীর অববাহিকা অঞ্চলের ধারালি গ্রামের ভয়ংকর প্রকৃতিক বিপর্যয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে জলের তোড়ে ভেসে যাচ্ছে…

Read More

মৃত মায়ের অ্যাকাউন্টে ঢুকল ১.১৩ লক্ষ কোটি টাকা! দেখে হতবাক ছেলে

মৃতের অ্যাকাউন্টে ঢুকল ১.১৩ লক্ষ কোটি টাকা! এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। মৃত্যুর দু’মাস পর মৃতার অ্যাকাউন্টে ওই টাকা কী ভাবে ঢুকল? কেই বা পাঠাল এই বিপুল পরিমাণ অর্থ? গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়েছে ।জানা গিয়েছে, গ্রেটার নয়ডার দানকৌরের বাসিন্দা দীপু নামে ১৯ বছর বয়সি…

Read More

ঈশ্বরের সঙ্গে দেখা করার ইচ্ছা নিয়ে হায়দরাবাদে বহুতল থেকে ঝাঁপ মহিলার

‘ঈশ্বরের সঙ্গে দেখা করতে চাই, তাই এই আত্মবলিদান’। এমনই এক অদ্ভুত চিঠি লিখে হায়দরাবাদের হিমায়াতনগরের একটি বহুতলের পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী পূজা জৈন। তাঁর ঘর থেকে এই নোটটি উদ্ধার করেছে পুলিশ। যদিও মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসারেরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদের ফলেই আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। শনিবার ২…

Read More

দিল্লিতে মহিলা সাংসদের গলার চেন ছিনতাই! চিঠি শাহকে

সোমবার সকাল সাড়ে ছ’টা নাগাদ দিল্লির চাণক্যপুরীতে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন মহিলা সাংসদ সুধা রামাকৃষ্ণন। সেই সময় সাংসদের গলা থেকে চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতী। চাণক্যপুরীতে হাঁটতে বেরিয়ে এদিন দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন তিনি। জানা গিয়েছে, গলায় চেন টান মারায় গলায় ব্যাথা পেয়েছেন তিনি। এমনকি ছিঁড়ে যায় তাঁর পোশাকও। এরপরেই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে…

Read More

কর্নাটকে ২০টি ময়ূরের দেহ উদ্ধার

বাঁদর, বাঘের পর এবার ময়ূর। এভাবে পর পর বন্যপ্রাণীর রহস্যমৃত্যুতে কর্নাটকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কর্ণাটকের হনুমান্থপুরা গ্রামে এবার মৃত অবস্থায় উদ্ধার হল ২০টি ময়ূর। ক্ষেতের মধ্যে ছড়িয়ে পড়ে ছিল পাখিগুলির দেহ, যার মধ্যে ছিল ৩টি পুরুষ ময়ূর এবং ১৭টি ময়ূরী । তবে আশ্চর্যের বিষয় হল তাঁদের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়…

Read More

জনকল্যাণের চেয়ে ইভেন্ট ম্যানেজমেন্টে নজর বেশি, যোগী সরকারকে কটাক্ষ অখিলেশ যাদবের

গত ২৪ ঘন্টায় শুধুমাত্র উত্তরপ্রদেশে বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের জেরে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশে যমুনার জল বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে। যমুনা ছাড়াও, সরযূ, কেন এবং চম্বলের মতো নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। সবমিলিয়ে উত্তরপ্রদেশের ১৭টি জেলা প্লাবিত। প্রয়াগরাজে গঙ্গা এবং যমুনা বিপদসীমার উপর দিয়ে বইছে।গত কয়েক দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে দিল্লি, উত্তরপ্রদেশ,…

Read More

ভাষা আন্দোলনে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর বার্তা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের

দিল্লী পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে দাবি করা হয়েছে। তারপর থেকেই সেই চিঠি নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এবার সেই বিতর্কিত চিঠি নিয়ে মুখ খুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এদিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্টে তিনি এই ভাষাগত অবমাননার প্রসঙ্গ তুলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন। কিছুদিন আগেই দিল্লী পুলিশের একটি…

Read More

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।