/ Feb 02, 2026

অসমে মানসিক প্রতিবন্ধী মহিলাকে জেলের ভিতরেই গণধর্ষণ

বিজেপি রাজ্যে ছাড় পেলেন না অসহায় ফুটপাতবাসী মানসিক প্রতিবন্ধী মহিলাও। শুক্রবার অসমের শ্রীভূমি জেলায় জেলের ভেতরে জোর করে টেনে নিয়ে গিয়ে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই কারারক্ষীর বিরুদ্ধে। অভিযুক্ত দুই কারারক্ষীকে যদিও গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে অসমের শ্রীভূমি জেলার করিমগঞ্জ এলাকায় রাত প্রায় দেড়টা নাগাদ ফুটপাতবাসী এক মানসিক প্রতিবন্ধী মহিলাকে…

Read More

অবশেষে রবিবার ভারতে ঢুকতে পারে বর্ষা

অস্বস্তিকর গরম থেকে কিছুটা রেহাই মিলেছে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিনবঙ্গে। সাথে বইবে ঝোড়ো বাতাস। যার গতিবেগ থাকবে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বাড়বে বলেই জানা যাচ্ছে। সোমবার ও মঙ্গলবার কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস। বুধবার…

Read More

তৈরী হচ্ছে বেড, কোভিডের মাত্রা বাড়ছে রাজধানীতে?

বিশ্বজুড়ে মাথা চাড়া দিচ্ছে করোনা। দিল্লি সরকার শুক্রবার কোভিড -১৯ রোগ সম্পর্কিত একটি নির্দেশিকা জারি করেছে। হাসপাতালগুলিতে বেড, অক্সিজেন, ওষুধ এবং ভ্যাকসিন যাতে যথাযথভাবে পাওয়া যায় সেটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে নির্দেশিকায়। শুক্রবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিং জানিয়েছেন শহরে ২৩ টি নতুন কোভিড আক্রান্তের খবর পাওয়া গেছে। সব বিষয়টি খতিয়ে দেখা হবে। চিন, থাইল্যান্ড…

Read More

দিল্লিতে জামিনের বদলে ঘুষ চাইলেন বিচারক

দিল্লির (Delhi) রাউস অ্যাভিনিউ আদালতের এক বিশেষ বিচারক ও কোর্ট কর্মীর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। মামলায় অভিযুক্তদের জামিন দেওয়ার বদলে এই ঘুষ চেয়েছেন তিনি এমনটাই বলা হয়েছে। অভিযোগ সামনে আসার পর দুর্নীতি দমন শাখা আদালতের কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এরপরেই ওই অভিযুক্ত বিচারককে অন্য আদালতে বদলি করা হয়েছে। এই বছর ২৯ জানুয়ারি দিল্লি…

Read More

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বোমাতঙ্ক

বৃহস্পতিবার দুপুরে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বোমাতঙ্ক। তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দেওয়া হয় এবং আদালত চত্বর খালি করে দেওয়া হয়। হাইকোর্ট ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়ার পর পুলিশে খবর দেয়। এরপরেই দ্রুত চণ্ডীগড় পুলিশের অপারেশন সেল, উদ্ধারকারী দল, দমকল বিভাগ এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছন। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে…

Read More

বৃষ্টি ও ধুলোঝড়ে তোলপাড় দিল্লি, মৃত ৬

মাত্র কয়েক ঘন্টার ধুলোঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির ফলে বিপর্যস্ত দিল্লি। বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয় দিল্লি এবং সংলগ্ন এলাকায়। ঝড়ের ফলে ৭.৩০ নাগাদ লোধি রোড এলাকায় ভেঙে পড়ে একটি বিদ্যুতের খুঁটি। এর ফলেই প্রতিবন্ধী এক ব্যক্তির মৃত্যু হয়। লোকটির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। উত্তর-পূর্ব দিল্লির গোকুলপুরীতে মাথায় গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ২২…

Read More

সরকারি প্রতিষ্ঠানে তল্লাশি অভিযান, সুপ্রিম কোর্টে ভর্ৎসিত ইডি

তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠানে তল্লাশির ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ নিন্দা করে জানিয়েছে, কেন্দ্রীয় এই সংস্থা তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের (তাসম্যাক) সদর দফতরে তল্লাশি চালিয়ে নিজেদের সব সীমা অতিক্রম করেছে। শুধু তাই নয়, সংবিধান লঙ্ঘন করেছে। তাসম্যাকের আধিকারিকরা মদের বোতলের দাম…

Read More

”২২-এর হামলার জবাব ২২ মিনিটে দিয়েছি”: নরেন্দ্র মোদী

বিকানের সফরে দেশের ১০৩ টি অমৃত ভারত স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার তিনটি স্টেশন সেই তালিকায়। ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের পর প্রথমবার রাজস্থানে প্রধানমন্ত্রী। পশ্চিম বর্ধমানের পানাগড়, উত্তর চব্বিশ কল্যাণী-ঘোষপাড়া, পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়- এই তিনটি ‘অমৃত ভারত’ স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এদিন নরেন্দ্র মোদী বলেন, ‘গত ১১ বছরে রেল পরিষেবায় অভূতপূর্ব গতি…

Read More

অন্ধ্রে দলিত ইঞ্জিনিয়ারিং ছাত্রকে অপহরণ করে মারধরের অভিযোগ

অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায় এক দলিত ইঞ্জিনিয়ারিং ছাত্রকে অপহরণ করে মারধর করার অভিযোগ উঠল পরিচিত কয়েকজনের বিরুদ্ধে। ওই ছাত্রের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে অভিযুক্তরা তাঁর পরিচিত। নিগৃহীত এই ছাত্রের নাম এ জেমস। ২২ বছর বয়সি ওই তরুণ নেলোর জেলার রেড্ডিপালেম গ্রামের বাসিন্দা ও শ্রী বিদ্যা নিকেতন কলেজের ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র। গত ১১…

Read More

অন্ধ্রে গাড়ির ভিতরে দম আটকে মৃত চার শিশু

অন্ধ্রপ্রদেশে দ্বারাপুড়ি গ্রামে মহিলা মণ্ডল অফিসের কাছে একটি গাড়ির ভিতরে আটকে পড়ে দমবন্ধ হয়ে মৃত্যু হল চার শিশুর। ওই এলাকায় বাচ্চারা খেলছিল। খেলার ছলেই হঠাৎ দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে চারজন ঢুকে পড়ে। কিন্তু গাড়ি লক হয়ে যাওয়ায় আর বাইরে বেরোতে পারেনি তারা। মৃত চার শিশুর বয়স ৬ থেকে ৮ বছরের মধ্যে। তাদের মধ্যে তিনজন মেয়ে…

Read More

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।