মধ্যপ্রদেশের হাসপাতালে মৃত সদ্যোজাতকে মুখে নিয়ে ঘুরছে কুকুর
শনিবার মধ্যপ্রদেশের এক সরকারি হাসপাতালে মৃত সদ্যোজাতকে মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কুকুর! হাসপাতালের এক নিরাপত্তারক্ষী কোনও মতে কুকুরটিকে তাড়িয়ে সদ্যোজাতের দেহটি উদ্ধার করেন। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই হাসপাতাল চত্বরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার দুপুরে মধ্যপ্রদেশের ইন্দোর জেলার একটি সরকারি হাসপাতালের শৌচাগারের কাছে একটি রাস্তার কুকুরকে এক সদ্যোজাতের মৃতদেহ মুখে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। একজন…





