উত্তরাখণ্ডে বৃষ্টিতে বিপর্যয়, নির্মীয়মাণ হোটেল ভেঙে নিখোঁজ ৯ শ্রমিক
উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার বারকোট তহশিলের পলিগাড়-সিলাইব্যান্ড এলাকায় মেঘভাঙা বৃষ্টির জেরে শনিবার রাতে প্রায় ২টো নাগাদ একটি নির্মীয়মাণ হোটেল ভেঙে পড়ে এবং কমপক্ষে ৯ জন শ্রমিক নিখোঁজ । পাহাড় থেকে ধস নামার ফলে উদ্ধারকাজে সমস্যা হলেও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং পুলিশ অভিযান চালাচ্ছে। উত্তরকাশীর জেলাশাসক এই বিষয়ে জানিয়েছেন, উদ্ধারকারী…





