/ Feb 02, 2026

বিহারে ডাইনি অপবাদে ৫ জনকে জীবন্ত জ্বালানো হল গ্রামে

বিহারের পূর্ণিয়া জেলায় ডাইনি অপবাদে একই পরিবারের ৫জনকে খুন করে পুড়িয়ে দেহ লোপাটের চেষ্টা করা হয়। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিআইজি (পূর্ণিয়া) প্রমোদ কুমার মণ্ডল এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পূর্ণিয়ার টেটগামা গ্রামে। কিছুদিন আগে গ্রামে একটি শিশু মৃত্যুর ঘটনা ঘটে। এরপরেই সেই মৃত্যুর সঙ্গে ডাইনি সংযোগ রয়েছে বলে মনে করা…

Read More

মহারাষ্ট্রের রেভডান্ডা উপকূলে সন্দেহজনক ‘বোট’, তৎপর পুলিশ প্রশাসন

সোমবার মহারাষ্ট্রের রায়গড়ের রেভডান্ডা উপকূলের কাছে একটি ‘সন্দেহজনক’ নৌকা দেখা গিয়েছে। ঘটনার পর থেকেই রায়গড়ে উপকূলীয় এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নৌকাটি অন্য কোনও দেশ থেকে এসেছে। তবে নৌকাটি ঠিক কোন দেশের তা এখনও স্পষ্ট নয়। সতর্কতা হিসেবে ওই এলাকায় পুলিশের একটি বড় বাহিনী মোতায়েন করা হয়েছে। রেভডান্ডার কোরলাই উপকূল থেকে প্রায়…

Read More

যোগীর উত্তরপ্রদেশে বৃদ্ধা শাশুড়িকে বেধড়ক মার, ভিডিয়ো করলেন পুত্রবধূর মা

সামান্য কথা কাটাকাটি, আর তার জেরেই বৃদ্ধা শাশুড়িকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বাড়ির বৌয়ের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের একটি আবাসনের ঘটনা । এই নির্মম ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। গাজ়িয়াবাদের ওই আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, যে দুই মহিলা মিলে বৃদ্ধাকে মারধর করেছেন তাঁদের মধ্যে একজন বৃদ্ধার পুত্রবধূ…

Read More

ওড়িশায় ভারী বৃষ্টিতে বেহাল রেললাইনে সাত ঘণ্টা থমকে বন্দে ভারত

ভারী বর্ষার ফলে বেহাল দশা ট্রেন লাইনের। আর তারই জেরে ওড়িশায় সাত ঘণ্টা দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস। চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা। ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ার ফলেই এই দুর্ভোগ বলে জানা যাচ্ছে।। রবিবার ওড়িশার কেওনঝড় জেলায় প্রায় সাত ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর গভীর রাতে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। ওড়িশার একাধিক জেলায় ভারী বৃষ্টির ফলে রবিবার…

Read More

বিজেপি নেতা ও নামী ব্যবসায়ী গোপাল খেমকা হত্যাকাণ্ডে নয়া মোড়

গত ৪ জুলাই, শুক্রবার রাতে বিজেপি নেতা ও ব্যবসায়ী গোপাল খেমকাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। পাটনার গান্ধী ময়দান এলাকায় গাড়ি থেকে নামার সময় তাঁকে লক্ষ করে গুলি চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় খেমকার। রবিবার তাঁর শেষকৃত্যে এসেছিলেন শোকার্ত পরিজনেরা। কিন্তু সেখান থেকেই পুলিশের জালে ধরা পড়লেন এক সন্দেহভাজন।পুলিশ পাটনার পুনপুন এলাকার বাসিন্দা…

Read More

গণধর্ষণের পর ট্রেন থেকে ছুড়ে ফেলা হল মহিলাকে! হরিয়ানায় মর্মান্তিক পরিণতি ধর্ষিতার

পানিপথে চলন্ত ট্রেনে গণধর্ষণের শিকার হলেন এক মহিলা। শুধু তাই নয়, প্রমান লোপাটের জন্য ধর্ষণের পর অভিযুক্তরা ওই মহিলাকে ট্রেন থেকে বাইরে ছুড়ে ফেলে দেওয়ায় তিনি পাশের ট্র্যাকে গিয়ে পড়েন। দুর্ভাগ্যবশত সেই সময়ই উল্টোদিক থেকে একটি ট্রেন চলে আসে, আর তার ফলে মহিলার একটি পা ট্রেনে কাটা পড়ে। পঁয়ত্রিশ বছরের ওই মহিলা এই মুহূর্তে সংকটজনক…

Read More

বিহারের ভোটার তালিকা নিয়ে মহুয়ার করা মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে

বিহারের ভোটার তালিকার সংশোধন নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর করা মামলা সোমবার সুপ্রিম কোর্টে গৃহীত হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী বৃহস্পতিবার এই মামলাগুলির শুনানি হবে। তার আগে নির্বাচন কমিশনকে নোটিস দিতে পারবে মামলাকারী সব পক্ষ।বিহারের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনের (এসআইআর) নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।…

Read More

ডিওয়াই চন্দ্রচূড়ের বাংলো খালি করতে হবে কেন্দ্রকে চিঠি সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট প্রশাসন প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাংলো খালি করার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে। অবসরের পরেও এই বাংলোতেই থাকছেন প্রাক্তন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট প্রশাসন এদিন এই চিঠিতে লিখেছে, যে সময়সীমার জন্য ডিওয়াই চন্দ্রচূড়কে সেই বাংলোতে থাকার অনুমতি দেওয়া হয়েছিল, সেই সময়সীমায় পার হয়ে গিয়েছে। একই সঙ্গে চিঠিতে বাংলো খালি করে আদালতের হাউজিং…

Read More

অমরনাথের পথে বাস দুর্ঘটনা, আহত ৩৬

শনিবার সকালে পুণ্যার্থীদের একটি দল বাসে জম্মুর ভগবতী নগর থেকে অমরনাথের উদ্দেশে যাচ্ছিলেন। কড়া নিরাপত্তায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল বাসের একটি কনভয়। পুণ্যার্থীদের প্রাতরাশ সারতে রামবন জেলার চান্দেরকূটের কাছে বাসগুলি দাঁড়ানোর কথা ছিল। হঠাৎ করেই কনভয়ের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসে ধাক্কা মারে যার ফলে পর পর চারটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। অমরনাথ…

Read More

দিল্লির করোলবাগে পোশাকের শো-রুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, লিফটে মৃত ১

শুক্রবার দিল্লির করোলবাগের জনপ্রিয় এক পোশাকের শো-রুম ‘বিশাল মেগা মার্ট’-এর চার তলা বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রথম আগুন লাগে ফার্স্ট ফ্লোরে। এরপর খুব দ্রুত সেটা উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে। এদিন সন্ধ্যা ৬.৪৪ মিনিট নাগাদ আগুন লাগার খবর পেয়ে দ্রুত পৌঁছয় দমকল। পুলিশ, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধার কাজ চালায়। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে…

Read More

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।