ইয়েমেনের উপকূলে ভয়াবহ নৌকাডুবি, মৃত্যু অন্তত ৬৮ জনের, নিখোঁজ ৭৪
ইয়েমেনের উপকূলে ভয়াবহ নৌকাডুবি। সমুদ্রে উল্টে গেল পরিযায়ী শ্রমিকদের নৌকা। এই ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ ৭৪ জন। জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে কেবল ১২ জনকে। ইয়েমেনের হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।রাষ্ট্রপুঞ্জের অভিবাসন সংস্থা (IOM) দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে।জানা গিয়েছে, রবিবার ১৫৪ জন পরিযায়ীকে নিয়ে ইয়েমেনের দিকে যাচ্ছিল নৌকাটি। সে দেশের আবিয়ান…





