কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস ছাদের চাঙর ভেঙে বিপত্তি
/ Feb 02, 2026

কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস ছাদের চাঙর ভেঙে বিপত্তি

শুক্রবার মাঝরাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে লোহার বিম ভেঙে আতঙ্ক। বিডন রো-র হস্টেলের ওই ঘরে সেই সময় ঘুমোচ্ছিলেন ৩ ছাত্রী। হস্টেলের ৭৫ জন ছাত্রীকে ইতিমধ্যেই স্থানান্তরিত করা হয়েছে। হতাহতের কোন খবর নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেল থেকে মাঝরাতে চিৎকারে আতঙ্কিত হয়ে যায় গোটা এলাকা। হঠাৎ করেই ছাদের চাঙর ভেঙে পড়েছে। হেদুয়ার এই গার্লস হোস্টেলে সংস্কার একপ্রকার হয় নি বললেই চলে। সেই দুরবস্থার ফলেই বিপদ নেমে এল ছাত্রীর মাথার উপর। রাতেই ৭৫ জন ছাত্রীকে সরিয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফে খবর, আপাতত ছাত্রীদের থাকার জন্য অন্যান্য হোস্টেল ও গেস্ট হাউসের ব্যবস্থা করা হচ্ছে।

হোস্টেলের বেহাল অবস্থার কথা আগে জানা সত্ত্বেও সংস্কারের কাজ দীর্ঘদিন আটকে ছিল। কিন্তু এবার তৎপর কর্তৃপক্ষ। সূত্রের খবর, পূর্ত দফতরে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে নতুন করে নির্মাণ বা সংস্কারের কাজ শুরু হবে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।