গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের অনুদানের সিদ্ধান্ত মন্ত্রিসভার, ঘোষণা মুখ্যমন্ত্রী
/ Feb 01, 2026

গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের অনুদানের সিদ্ধান্ত মন্ত্রিসভার, ঘোষণা মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি চাকরিহারা গ্রুপ সি (Group c) ও গ্রুপ ডি (Group D) কর্মীদের সব্রকমভাবে সাহায্য করবেন। আজ, বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান ২০২৫-এর এপ্রিল মাস থেকে এই টাকা দেওয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী বলেন,”চাকরিহারা গ্রুপ সি (C) এবং গ্রুপ ডি (D)-কে অনুদানের জন্য আমরা জানিয়েছিলাম। একটা স্কিম তৈরি করেছি। সংসার চালানোর জন্য লেবার দফতরের অধীনে ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড’ এবং ‘সোশ্যাল সিকিউরিটি’ অন্তর্গত এই ভাতা দেওয়া হবে। ১ এপ্রিল থেকে মাসে গ্রুপ সি (Group C) ২৫ হাজার এবং গ্রুপ ডি ( Group D) ২০ হাজার করে বেতন পাবে।” মুখ্যমন্ত্রী বলেন, “কেউ-কেউ হয়ত বলবে দরকার নেই। এবার টাকাটা দেওয়া শুরু হবে। এটা তার একান্ত স্বাধীনতা। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। এটা পলিসি করে নেওয়া হয়েছে।”

গ্রুপ সি কর্মীরা পাবেন মাসে ২৫,০০০ টাকা এবং গ্রুপ ডি কর্মীরা পাবেন মাসে ২০,০০০ টাকা। আদালতে যত দিন মামলা চলবে, তত দিন চাকরি হারানো শিক্ষাকর্মীদের সংসার চালানোর জন্য রাজ্য সরকার পাশে দাঁড়াবে। ১ এপ্রিল থেকে সেটা কার্যকর হবে। মন্ত্রিসভার সিলমোহরের পরে এপ্রিলের অর্থ তাঁরা পাবেন। এই বিষয়ে যেন জনস্বার্থ মামলা (পিআইএল) না-হয়, রাজ্য সরকার সবদিক দিয়েই সেই জন্য তৈরী। এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখানে কিছু লোক আছে কথায় কথায় পিল খায় আর কিল মারে। চাকরি দেওয়ার মুরোদ নেই কিল মারার গোসাঁই! শ্রম দফতরের অধীন যে প্রকল্প রাজ্য সরকার নিয়েছে, তার পোশাকি নাম ‘ওয়েস্টবেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম’। এই প্রকল্পের মাধ্যমেই রাজ্য সরকার অনুদান দেবে চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের।

সুপ্রিম কোর্টে বাতিল হয়েছিল ছাব্বিশ হাজারের চাকরি। তার মধ্যে শিক্ষকরা ছাড়াও ছিলেন শিক্ষাকর্মীরা। আদালত তার পরেই জানায় শিক্ষকরা কাজে ফিরলেও, শিক্ষাকর্মীরা কাজ চালাতে পারবেন না। এই অবস্থায় রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বেশ গুরুত্বপূর্ণ।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।