উল্টোডাঙায় ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, নগদ-সহ বহু মূল্যের গয়না লুঠ
/ Feb 01, 2026

উল্টোডাঙায় ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, নগদ-সহ বহু মূল্যের গয়না লুঠ

শহর কলকাতার বুকে দুঃসাহসিক ডাকাতি। রাতের অন্ধকারে জানলার গ্রিল কেটে ঘুমন্ত বৃদ্ধ দম্পতির ঘর থেকে নগদ ও গয়না মিলিয়ে প্রায় ১.২৫ কোটি টাকার সম্পত্তি লুঠ। সোমবার গভীর রাতে কলকাতার উল্টোডাঙা স্টেশন লাগোয়া মেন রোডের ধারে একটি বাড়িতে ঘটনাটি ঘটেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। চুপিসারে কাজ সারতে ঘুমের ওষুধ স্প্রে করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

উল্টোডাঙা থানা থেকে মাত্র ৩০০ মিটার দূরের একটি বাড়িতে ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা আগে থেকেই পরিকল্পনা করে এসেছিল। বৃদ্ধ দম্পতি সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের একাধিক আলমারি খোলা, সবকিছু তছনছ অবস্থায় ছড়িয়ে রয়েছে। বাড়ির মালিকের ছেলে জানান, “বাবা হার্টের রোগী, মা ডায়াবেটিক। দু’জনেরই ঘুম হয় না। অথচ সেদিন গোটা রাত দু’জনেই ঘুমিয়ে ছিল!” চুরি যাওয়া জিনিসের মধ্যে ছিল বহু পুরনো সোনার গয়না, দামি হিরের সেট, নগদ টাকা-সহ আরও কিছু মূল্যবান সামগ্রী। সব মিলিয়ে আনুমানিক ১.২৫ কোটি টাকার ডাকাতি হয়েছে বলে মনে করা হচ্ছে।এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে লালবাজারের তরফে এই ঘটনার তদন্তে একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।