দিল্লিতে নিখোঁজ হওয়ার ছ’দিন পর যমুনা নদীতে মিলল ত্রিপুরার ছাত্রীর দেহ, তদন্তে পুলিশ
/ Mar 16, 2026

দিল্লিতে নিখোঁজ হওয়ার ছ’দিন পর যমুনা নদীতে মিলল ত্রিপুরার ছাত্রীর দেহ, তদন্তে পুলিশ

ছ’দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে মিলল ত্রিপুরা থেকে দিল্লিতে পড়তে যাওয়া ছাত্রী স্নেহা দেবনাথের দেহ। রবিবার রাতে দিল্লিতে একটি উড়ালপুলের নীচে যমুনা নদীতে ভাসতে দেখা যায় উনিশ বছর বয়সি ওই তরুণীর দেহ। প্রাথমিক অনুমান, তরুণী আত্মহত্যা করেছেন। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পুলি‌শ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।দক্ষিণ ত্রিপুরার স্নেহা পড়াশোনার জন্য দিল্লিতে গিয়েছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের আত্মারাম সনাতন ধর্ম কলেজে পড়তেন। গত ৭ জুলাই শেষ বার পরিবারের সঙ্গে কথা হয়েছিল তাঁর। এর পর থেকে স্নেহার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। দিল্লি পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তরুণীর খোঁজ চালাচ্ছিল।স্নেহা হস্টেলের যে ঘরে থাকতেন, সেখান থেকে হাতে লেখা একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার হয়েছিল। সেখানে নিজের জীবনকে শেষ করে দিতে চাইছেন স্নেহা, এমন কথাও লেখা ছিল। দিল্লির সিগনেচার সেতু থেকে ঝাঁপ দিতে চাইছেন তিনি, এমন আভাসও ছিল ওই ‘সুইসাইড নোটে’। পরে তরুণীর খোঁজ চালানোর সময়ে এক ট্যাক্সিচালকের সঙ্গেও কথা বলে পুলিশ। ওই ট্যাক্সিচালকও জানান, ওই সেতুর কাছেই তরুণীকে নামিয়ে দিয়েছিলেন তিনি। স্নেহা যে ওই সেতুতে গিয়েছিলেন, তা পরে আরও বেশ কয়েক জন প্রত্যক্ষদর্শীর বয়ানেও উঠে আসে।সেই মতো দিল্লিতে নিগমবোধ ঘাট থেকে নয়ডা পর্যন্ত এলাকা জুড়ে তরুণীর খোঁজ শুরু করে দিল্লি পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। রবিবার রাতের ওই অভিযানেই দিল্লির গীতা কলোনি উড়ালপুলের নীচে যমুনা নদীতে স্নেহার দেহ ভাসতে দেখেন পুলিশকর্মীরা। স্নেহার পরিবারের লোকেরা ইতিমধ্যে দেহটি শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ।গত ৭ জুলাই শেষ বার মায়ের সঙ্গে স্নেহার কথা হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। পরিবার সূত্রে জানানো হয়েছে, পিটুনিয়া নামে এক বন্ধুর সঙ্গে সরায় রোহিলা স্টেশনে যাচ্ছিলেন স্নেহা। ভোর ৫টা ৫৬ মিনিটে শেষ কথা হয় স্নেহার সঙ্গে। ওই দিন পৌনে ৯টা নাগাদ তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পরিবার। কিন্তু ফোন বন্ধ ছিল। স্নেহার ফোন বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে পড়ে তাঁর পরিবার। পিটুনিয়ার সঙ্গে যোগাযোগ করে পরিবার। কিন্তু তিনি দাবি করেন, স্নেহার সঙ্গে তাঁর দেখা হয়নি। আর এখান থেকেই উদ্বেগ বৃদ্ধি পায় পরিবারের।৯ জুলাই অভিযোগ দায়ের হওয়ার পর দিল্লি পুলিশের অপরাধদমন শাখা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী স্নেহার খোঁজে তল্লাশি চালাচ্ছিল। সিগনেচার সেতুর সাত কিলোমিটার এলাকার মধ্যে খোঁজাখুঁজি চলছিল। শেষে রবিবার রাতে তাঁর দেহ উদ্ধার হয়।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।