''বিজেপি-শাসিত মধ্যপ্রদেশ দলিত মা-বোনেদের জন্য নরক'' পরিসংখ্যান তুলে সরব তৃণমূল নেতৃত্ব
/ Feb 02, 2026

”বিজেপি-শাসিত মধ্যপ্রদেশ দলিত মা-বোনেদের জন্য নরক” পরিসংখ্যান তুলে সরব তৃণমূল নেতৃত্ব

বিজেপি-শাসিত ডবল ইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশ। এই মুহূর্তে সেই রাজ্য দলিত নারী ও শিশুদের জন্য নরককুণ্ডে পরিণত হয়েছে। পরিসংখ্যান তুলে এবার সরব হল তৃণমূল কংগ্রেস। সমীক্ষায় দেখা গিয়েছে মধ্যপ্রদেশে পাঁচ বছরে ৩৪ হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে যা আগের তুলনায় ১৯ শতাংশ বেশি। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে এই বেড়ে চলা নারীধর্ষণের ঘটনায় তোলপাড় সারা দেশ। সরকারি রিপোর্ট অনুযায়ী গত পাঁচ বছরে রাজ্যে ৩৪ হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৪ শতাংশ নির্যাতিতাই পিছিয়ে পড়া শ্রেণির।উত্তরপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র-সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারীনির্যাতন ও নারীধর্ষণের ঘটনা গত কয়েকবছরে মারাত্মক আকার ধারণ করেছে। পুলিশের প্রতি মানুষের ভয় কমে যাওয়া এবং অপরাধীদের মাথার উপর প্রশাসনের হাত থাকার ফলেই ধর্ষণের মতো অপরাধমূলক ঘটনা বাড়ছে বলে মনে করছে শুধুমাত্র রাজনৈতিক মহল নয় স্থানীয় বাসিন্দারাও। মধ্যপ্রদেশে বিধানসভায় সরকারের তরফে একটি রিপোর্ট পেশ করা হয়েছিল যা রীতিমতো ভয়ের কারণ হয়ে উঠেছে। এই মর্মে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের তরফে ক্ষোভপ্রকাশ করে লেখা হয়, ”বিজেপি-শাসিত ডবল ইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশ এখন দলিত মা-বোনেদের জন্য হয়ে উঠেছে নরক। মধ্যপ্রদেশে দিনে গড়ে ৭ জন তফসিলি জাতি ও উপজাতি মহিলা ধর্ষণ হচ্ছেন।বিজেপি-শাসিত মধ্যপ্রদেশে নারী নিরাপত্তার চিত্র ভয়াবহ। রাজ্য বিধানসভাতেই স্বীকার করেছে সরকার—➡️ ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ৭,৪১৮ জন তফসিলি জাতি ও উপজাতি মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং ৫৫৮ জন খুন হয়েছে➡️ শেষ তিন বছরে ৪৪,৯৭৮ জন তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে ➡️ দেশজুড়ে মহিলাদের উপর অত্যাচারের তালিকায় একাধিকবার শীর্ষে থেকেছে মধ্যপ্রদেশএরা কোন মুখে নারী সুরক্ষার কথা বলে? বেটি বাঁচাও বেটি পড়াও এখন প্রহসন ছাড়া আর কিছুই নয়।”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।