হাইওয়েতে যৌনসঙ্গমে মগ্ন বিজেপি নেতা
/ Feb 02, 2026

হাইওয়েতে যৌনসঙ্গমে মগ্ন বিজেপি নেতা

মধ্য প্রদেশের মান্দাসর জেলায় হাইওয়েতে রাস্তার ধারে দাঁড়ানো একটা গাড়ি আর বাইরে চলছে বিজেপি নেতার উদ্দাম যৌনতা। হাইওয়েতে গাড়ি দাঁড় করিয়ে, রাস্তায় এক মহিলার সঙ্গে সঙ্গমে ব্যস্ত এক বিজেপি নেতা। লোকজনের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশের হাতে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ এসেছে।

অভিযুক্তের নাম মনোহরলাল ধকড়। তিনি উজ্জয়িনীর ধকড় মহাসভার জাতীয় সম্পাদক ছিলেন। তাঁর স্ত্রীও জেলা স্তরের বিজেপি নেত্রী। নির্বাচিত গ্রাম প্রধান ও জেলা পঞ্চায়েতের সদস্যও তিনি। ১৩ মে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের উপরেই গাড়ি থামিয়ে ওই নেতা এক মহিলার সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হন। রাস্তার মাঝেই গাড়ি দাঁড় করিয়ে এই ধরণের ঘৃণ্য কাজ অস্বস্তিতে ফেলেছে বিজেপি নেতৃত্বকে। চারপাশের গাড়ির যাত্রীরাও নেতার কাণ্ড দেখতে পান। অভিযোগ দায়ের করা হয়। সাদা রঙের ওই গাড়িটি নেতার নামেই রেজিস্টার করা। তাদের দুজনের বিরুদ্ধে ভারতীয় ন্যয় সংহিতার ২৯৬, ২৮৬ ও ৩(৫) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার পর থেকেই উধাও ওই নেতা। এখনও কেন পুলিশ তাঁকে খুঁজে পেল না এই নিয়ে উঠছে প্রশ্ন। এমনকি নেতার ফোনও বন্ধ আসছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।