৫২তম বিবাহবার্ষিকীতে অনুরাগীদের সঙ্গে কোন অদেখা ছবি ভাগ করে নিলেন বিগ বি!
/ Feb 01, 2026

৫২তম বিবাহবার্ষিকীতে অনুরাগীদের সঙ্গে কোন অদেখা ছবি ভাগ করে নিলেন বিগ বি!

মঙ্গলবার ছিল অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের ৫২তম বিবাহবার্ষিকী। বিশেষ দিনটিকে স্মরণ করে নিজের ব্লগ এবং এক্স অ্যাকাউন্টে নিজেদের বিয়ের পুরনো ছবি শেয়ার করেছেন অমিতাভ। শুভেচ্ছা পাঠানোর জন্য অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন শাহেনশাহ। ছবিগুলিতে দুজনকে নানা আচার পালন করতে দেখা যাচ্ছে। কখনো আবার নিজেদের মধ্যে কথাও বলছেন। তরুণ অমিতাভ বিয়ের দিন পরেছিলেন সাদা পাজামা-পঞ্জাবি। আর জয়া সেজেছিলেন লালরঙের শাড়িতে।ছবিগুলি শেয়ার করে অমিতাভ লিখেছেন, ‘৩ জুন, ২০২৫। বিবাহবার্ষিকীর শুভেচ্ছার জন্য জয়া এবং আমার তরফ থেকে সকলকে আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা…।’ উল্লেখ্য ১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেন অমিতাভ ও জয়া। জঞ্জির’, ‘অভিমান’, ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘মিলি’, ‘সিলসিলা’, ‘কভি খুশি কাভি গম’-এর মতো ছবিতে একসঙ্গে কাজও করেছেন জয়া-অমিতাভ। প্রসঙ্গত, অমিতাভকে শেষবার অভিনেতা রজনীকান্তের সঙ্গে ‘ভেট্টাইয়াঁ’ ছবিতে দেখা গিয়েছিল। যা গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ছবিতে ফাহাদ ফাসিল ও রানা ডাগ্গুবাতির সঙ্গে স্ক্রিন শেয়ার করেন বর্ষীয়ান অভিনেতা।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।