কলকাতায় ভূয়ো পরিচয়পত্র নিয়ে বাস! যাদবপুর এলাকা থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা
/ Mar 16, 2026

কলকাতায় ভূয়ো পরিচয়পত্র নিয়ে বাস! যাদবপুর এলাকা থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা

এবার খাস কলকাতা থেকেই গ্রেফতার এক বাংলাদেশি মহিলা।পার্কস্ট্রিট থানার পুলিশ এই বাংলাদেশি মহিলাকে যাদবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। ধৃতের নাম শান্তা পাল। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের ভোটার, আধার কার্ড। জানা গিয়েছে পেশায় তিনি নাকি সেদেশের মডেল। কিন্তু প্রশ্ন উঠছে কীভাবে তাঁর কাছে আধার-ভোটার কার্ড এল। সেগুলি আদৌ বৈধ কিনা সেই নিয়েই শুরু হয়েছে তদন্ত। সূত্রের খবর, অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছেন এই মহিলা। ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ঠিকানা দিয়ে থাকতেন তিনি। শান্তা কিছুদিন আগে ঠাকুরপুকুর থানাতেও প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। সেখানেও অন্য একটি ঠিকানা দিয়েছিলেন তিনি। তদন্তে উঠে এসেছে, বাংলাদেশের দুই নামী সংস্থারও মডেল ছিলেন তিনি। একাধিক সুন্দরী প্রতিযোগিতায় নামও দিয়েছিলেন। গ্রেফতারির পরে পুলিশের সন্দেহ হয় একজন মানুষের এতগুলো ঠিকানা কীভাবে থাকতে পারে? তদন্ত শুরু হয়। তারপর ধৃতের কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার হয়। বাংলাদেশের মাধ্যমিকস্তরের অ্যাডমিট কার্ড ও বিমানসংস্থার আইডি কার্ডও পাওয়া গিয়েছে তাঁর কাছে। কোন নথির ভিত্তিতে আধার কার্ড পেয়েছিলেন শান্তা সেটাই জানার চেষ্টা করছে পুলিশ। তার জন্য UIDAI কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে লালবাজারের তরফে। শান্তার ফ্ল্যাট থেকে পাওয়া ভোট কার্ড বৈধ কি না এবং কোন নথির ভিত্তিতে ভোটার কার্ড পেয়েছেন তিনি, সেটা জানতে নির্বাচন কমিশনে যোগাযোগ করা হয়েছে। এমনকি রেশন কার্ডের নথির বিষয়ে জানতে খাদ্য দফতরে যোগাযোগ করা হচ্ছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।