/ Feb 01, 2026

Editor

কলকাতায় ভূয়ো পরিচয়পত্র নিয়ে বাস! যাদবপুর এলাকা থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা

এবার খাস কলকাতা থেকেই গ্রেফতার এক বাংলাদেশি মহিলা।পার্কস্ট্রিট থানার পুলিশ এই বাংলাদেশি মহিলাকে যাদবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। ধৃতের নাম শান্তা পাল। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের ভোটার, আধার কার্ড। জানা গিয়েছে পেশায় তিনি নাকি সেদেশের মডেল। কিন্তু প্রশ্ন উঠছে কীভাবে তাঁর কাছে আধার-ভোটার কার্ড এল। সেগুলি আদৌ বৈধ কিনা সেই নিয়েই শুরু…

Read More

ট্যাংরায় মেয়ের প্রেমিকের বাড়িতে বন্দুক হাতে চড়াও বাবা, গ্রেফতার অভিযুক্ত

মেয়ের প্রাক্তন প্রেমিকের বাড়িতে গিয়ে বন্দুক দেখিয়ে খুনের হুমকি দিলেন মেয়ের বাবা! ঘটনাটি ঘটেছে ট্যাংরা থানা এলাকার শীল লেনে। দৃশ্য দেখে ঘর থেকে বেরিয়ে এসে চিৎকার শুরু করেন প্রেমিকের মা। তাঁর সেই চিৎকার শুনেই ওই ব্যক্তিকে তাড়া করে কর্তব্যরত পুলিশ। প্রায় একশো মিটার তাড়া করে প্রেমিকার বাবাকে আগ্নেয়াস্ত্র ও বুলেট-সহ গ্রেফতার করলেন ট্যাংরা থানার আধিকারিকরা।…

Read More

এআই ভয়েস ক্লোনিং নিয়ে সাবধানতার বার্তা কলকাতা পুলিশের, দেওয়া হল হেল্পলাইন নম্বর

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর মাধ্যমে কোনো ব্যক্তির কণ্ঠস্বরকে খুব সহজেই হুবহু নকল করতে পারে এআই ভয়েস ক্লোনিং। এই প্রযুক্তির সাহায্যে একজন নির্দিষ্ট ব্যক্তির ভয়েস ডেটা ব্যবহার করে, একটি AI মডেলকে কণ্ঠস্বর নকল করার প্রশিক্ষণ দেওয়া হয়। এই নকল ভয়েসটি টেক্সট-টু-স্পিচ বা অন্যান্য অডিও অ্যাপ্লিকেশন গুলিতে ব্যবহার করা যায়। এই সুযোগ ব্যবহার করেই প্রতারণার ফাঁদ পেতেছে…

Read More

এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে আগুন, আতঙ্কিত রোগীরা

বৃহস্পতিবার দুপুরে এসএসকেএম হাসপাতালের জরুরী বিভাগে হঠাৎ আগুন লেগে যায়। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালে থাকা রোগীদের মধ্যে। জানা গিয়েছে জরুরি বিভাগের ডিসপ্লে বোর্ডে হঠাৎ করেই আগুন লেগে যায়। যদিও আগুন ছড়িয়ে পড়ার আগেই হাসপাতালের ফায়ার ব্রিগেডই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাই আগুন খুব বেশি ছড়াতে পারেনি। রোগীদের সুরক্ষার কথা ভেবে এসএসকেএম হাসপাতালের ইমারজেন্সিতে আগুন লাগার…

Read More

প্রকাশ্য দিবালোকে নীতীশের রাজ্যে কিশোরীকে অপহরণ

বিহারের দ্বারভাঙ্গার ঘটনা। মঙ্গলবার দিনের বেলায় বাবার দোকান থেকে বাড়ি ফিরছিলেন এক কিশোরী। কিন্তু হঠাৎ এক যুবক বাইকে করে এসে তাঁকে তুলে নিয়ে চলে যান। গোটা ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে জানা গিয়েছে, মেয়েকে ফিরে না পেলে সপরিবারে আত্মহত্যার হুমকি দিয়েছেন মেয়েটির বাবা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পরিবারের তরফে জানা…

Read More

৭ আগস্ট জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হবে

আগামী সাত আগস্ট রাজ্য জয়েন্ত এন্ট্রান্স বোর্ডের ফল প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টে ওবিসি মামলার জটের জন্য এতদিন আটকে ছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল প্রকাশ। বৃহস্পতিবার বোর্ডের চেয়ারপার্সন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশের দিন প্রকাশ্যে আনলেন। প্রসঙ্গত, ওইদিন স্নাতক স্তরে ভর্তির প্রথম পর্যায়ের ফল প্রকাশও হবে। এদিন সোনালী দেবী জানান, এতদিন ওবিসি…

Read More

হায়দরাবাদ বিমানবন্দরে মহিলা যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ৪০০ কেজি গাঁজা, গ্রেফতার অভিযুক্ত

এক মহিলা যাত্রীর ব্যাগ থেকে ৪০০ কেজি গাঁজা উদ্ধার হলহায়দরাবাদ বিমানবন্দরে। বুধবার সকালে হায়দরাবাদ বিমানবন্দর থেকে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। মহিলার থেকে যে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে তার বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা। জানা গিয়েছে, পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে তদন্তকারীদের একটি দল বুধবার সকালে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালায়। এরপরেই এক…

Read More

গিরিশ পার্কে খেলতে খেলতে ডাইনিং টেবিল থেকে পড়ে মৃত্যু দু’বছরের শিশুর!

দু’বছরের শিশুর ‘অস্বাভাবিক’ মৃত্যু শহরে! নিজেরই বাড়ির ডাইনিং টেবিল থেকে খেলতে খেলতে পড়ে গিয়েছিল দু’বছরের শিশুকন্যাটি। গুরুতর আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। পথেই মৃত্যু হয় তার।বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ গিরিশ পার্কের মদন চ্যাটার্জি লেনের একটি আবাসনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জানা গিয়েছে খাওয়ার টেবিলের উপর বসে একমনে খেলছিল…

Read More

কোন্নগরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন! এলাকায় চাঞ্চল্য

বুধবার সন্ধ্যায় কোন্নগর কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দুষ্কৃতিরা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কানাইপুর অটো স্ট্যান্ড সহ গোটা এলাকায়।জানা গিয়েছে পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না তার গ্যাসের অফিস থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে। আচমকা এই ঘটনায়…

Read More

শান্তিনিকেতনের পর জঙ্গলমহল, ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে ফের মিছিল করবেন মুখ্যমন্ত্রী

শান্তিনিকেতনের পর এবার জঙ্গলমহলে। বাংলা ভাষার উপর বিজেপির ঘৃণ্য আক্রমণের প্রতিবাদে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ আগস্ট জঙ্গলমহলের প্রাণকেন্দ্র ঝাড়গ্রাম শহরের রাজবাড়ির মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত বিশিষ্টদের সঙ্গে নিয়ে ভাষা আন্দোলনের মিছিলে পা মেলাবেন তিনি। বিজেপি বিরোধী ওই প্রতিবাদ কর্মসূচিতে আদিবাসীদের পাশাপাশি শামিল হবেন জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সম্প্রদায়, সামাজিক…

Read More

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।