/ Feb 01, 2026

Editor

পাকিস্তানে ইসলামাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত, আহত অন্তত ৩০

শুক্রবার সন্ধেয় পাকিস্তানের ইসলামাবাদ এক্সপ্রেস লাহৌরের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় । লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটির বেশ কয়েকটি কামরা। কমপক্ষে দশটি কামরা বেলাইন হয়েছে বলে সূত্রের খবর। দুর্ঘটনার সময় ট্রেনের গতি এত বেশি ছিল যে, লাইনচ্যুত হওয়ার পরেও প্রায় ৫০০ মিটার দূরে গিয়ে থামে ওই কয়েকটি কামরা। দুর্ঘটনায় আনুমানিক ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে মহিলা…

Read More

ধর্মান্ধতাজনিত হিংসা বরদাস্ত করা হবে না, কড়া বার্তা পশ্চিমবঙ্গ পুলিশের

রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে যারা আঘাত হানবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় কড়া ভাষায় জানিয়ে দিল পশ্চিমবঙ্গ পুলিশ। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে অকারণে নিগ্রহের ইস্যুতে দুষ্কৃতীদের গ্রেফতারের পর শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। জানিয়েছে, ” দুর্গাপুরে দুইজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সম্পূর্ণ অকারণে নিগ্রহ এবং মারধর করে একটি রাজনৈতিক দলের কিছু…

Read More

মানিকতলা মেন রোডে বাড়ি ভেঙে আহত ২ শিশু

শনিবার, সকাল ৬টা নাগাদ উত্তর কলকাতায় মানিকতলা মেন রোডের উপর একটি দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনায় আহত হয়েছে ২ শিশু। আহত শিশুদের উদ্ধার করে মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, হঠাৎ করেই এদিন সকালে পাশের একতলা বাড়ির উপর ভেঙে পড়ে পুরনো এই দোতালা বাড়িটির পিছনের অংশ। গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরেই এই…

Read More

‘অপারেশন অখল’, রাতভর গুলির লড়াইয়ে কুলগামে নিহত এক জঙ্গি

‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে জম্মু-কাশ্মীরে একের পর এক অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। কিছু দিন আগে ‘অপারেশন মহাদেব’-এ পহেলগাঁওয়ে হামলাকারী তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এ বার কাশ্মীরে দ্বিতীয় অভিযান শুরু করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। চলছে ‘অপারেশন অখল’।‘অপারেশন মহাদেবে’র পর এবার কুলগামে ‘অপারেশন অখল’ চলাকালীন শনিবার সকালে এক জঙ্গি নিকেষের খবর মিলেছে। গোয়েন্দা সূত্রে জঙ্গি লুকিয়ে…

Read More

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হল নতুন সরকারি কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’

শনিবার (২ অগাস্ট ২০২৫) থেকে রাজ্য জুড়ে শুরু হল ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প শিবির।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী বাংলার ৮০ হাজার বুথে সাধারণ মানুষের সমস্যার সমাধানে কাজ করবে এই নতুন সরকারি প্রকল্প। জলের সংযোগ সংক্রান্ত সমস্যা থেকে বাজার এলাকায় ড্রেনেজ সিস্টেম বা খারাপ রাস্তা মেরামতির মতো একাধিক বিষয়ের দিকে নজর দেওয়া হবে এই নতুন…

Read More

ঘোষনা হল ৭১ তম জাতীয় পুরস্কার: প্রথমবার জাতীয় পুরস্কার জয় শাহরুখ খান -বিক্রান্ত মাসের, সেরা অভিনেত্রী রানি মুখোপাধ্যায়

ঘোষনা হয়ে গেল ৭১তম জাতীয় পুরস্কারের। প্রথমবার জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন বলিউড বাদশা শাহরুখ খান। ৩৩ বছরের কেরিয়ারে হাজারো পুরস্কারের মালিক তিনি। তবে এতদিন অধরা ছিল জাতীয় পুরস্কার। এবার সেই সম্মানে ভূষিত শাহরুখ খান। ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পাচ্ছেন তিনি। তবে যুগ্ম ভাবে। এবার জাতীয় পুরস্কারের মঞ্চে কিং খানের সঙ্গেই সেরা অভিনেতার…

Read More

৮ নয় ৫ অগাস্ট ভার্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

৪ হাজারেরও বেশি নেতাকে নিয়ে ৮ অগাস্ট ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।২৪ ঘন্টার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ভার্চুয়াল বৈঠকের দিন বদল হল। বৈঠকের দিন ৮ নয় এগিয়ে ৫ অগাস্ট করা হয়েছে বলে জানানো হয়েছে।ঠিক কী কারণে ২৪ ঘণ্টার মধ্যে বৈঠকের দিন বদল হল, আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের তরফে তার কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি।…

Read More

পুণেতে রহস্য মৃত্যু জলপাইগুড়ির পরিযায়ী শ্রমিকের! ঘটনায় সরব তৃণমূল

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের বাংলার এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু! জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা দীপু দাস মহারাষ্ট্রের পুণেতে কাজ করতে গিয়েছিলেন । মঙ্গলবার তাঁর রহস্যমৃত্যুর খবর আসে পরিবারের কাছে। শ্রমিকের কাজ করার সময় তিনি ছাদ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন বলে পুণে থেকে জানানো হয়েছে। এদিকে বাড়ির লোকেদের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। তাঁর শরীরের একাধিক…

Read More

বাণিজ্যিক গ্যাসের দাম সামান্য কমল

সামান্য কমল বাণিজ্যিক গ্যাসের দাম। তেল বিপণন সংস্থাগুলি শুক্রবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে ৩৩ টাকা ৫০ পয়সা। দেশজুড়ে শুক্রবার থেকে কার্যকর হল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নয়া দাম। রাজধানীতে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হয়েছে ১ হাজার ৬৩১ টাকা ৫০ পয়সা। তবে এক্ষেত্রে গৃহস্থের জন্য কোনও সুখবর নেই। কারণ ঘরোয়া সিলিন্ডারের দাম আপাতত…

Read More

দুর্গাপুজোর অনুদান ৮৫ হাজার থেকে বেড়ে হল ১ লক্ষ ১০ হাজার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর।হাতে আর মাত্র ৭৬ দিন। সেপ্টেম্বরের ২৮ তারিখ দেবীর বোধন। পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই পুরোদমে শুরু করে দিয়েছেন উদ্যোক্তারা। এই আবহে বৃহস্পতিবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকাল ৫টে থেকে এই বৈঠক শুরু হয়। বিভিন্ন ক্লাব সংগঠনকে নিয়ে এই বৈঠক করেন মুখ্যমন্ত্রী।…

Read More

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।