উত্তরপ্রদেশের কাসগঞ্জে নাবালিকাকে তার বাগদত্তার সামনেই গণধ.র্ষণ, নিন্দায় সরব তৃণমূল
যোগীরাজ্যে ব্যর্থ পুলিশ প্রশাসন। বারাণসীর গণধর্ষণ নিয়ে রীতিমত তোলপাড় উত্তরপ্রদেশ। একসপ্তাহের বেশি সময় ধরে পুলিশ তল্লাশি চালিয়েও ১১ জন অভিযুক্তকে পুলিশ এখনও ধরতে পারেনি। তার মধ্যেই রাজ্যের কাসগঞ্জে আবার এক গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত ১০ এপ্রিল ১৭ বছরের ওই কিশোরী নির্যাতনের শিকার হয়। পরিবারের তরফে শনিবার অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ৫ অভিযুক্তকেই গ্রেপ্তার…





