লাল কেল্লার দখল চেয়ে মহিলার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
সোমবার সুপ্রিম কোর্ট সুলতানা বেগম নামের মহিলার দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে। মহিলা নিজেকে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর বলে দাবি করেছিলেন এবং লাল কেল্লার দখল চেয়েছিলেন। মহিলার আবেদনকে সম্পূর্ণ ভ্রান্ত ধারণার আখ্যা দিয়ে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চ জানায়, ”শুধু লালকেল্লা কেন? ফতেপুর সিক্রিই বা নয়…





