নিউটাউনে আন্তর্জাতিক মানের ‘বিশ্বঅঙ্গন’, রঘুনাথপুরে ১০টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক: মমতা বন্দ্যোপাধ্যায়
শিল্পের জোয়ার। বুধবার, মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন পুরুলিয়ার রঘুনাথপুরে ১০টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক শিল্পসংস্থাগুলিকে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিডকোর সঙ্গে পিপিপি মডেলে নিউটাউনে প্রায় ২৫ একর জমিতে ইনফরমেশন-টেকনোলজি-এন্টারটেনমেন্ট-কালচারাল পার্ক করবে রাজ্য। একই সঙ্গে রাজ্যের ২৩টি জেলায় সরকারি শপিংমল তৈরি হচ্ছে। তার মধ্যে বেশ কিছু কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। এদিন মন্ত্রিসভার…





