/ Feb 02, 2026

Editor

নিট পরীক্ষায় প্রথম কুড়িতে স্থান অধিকার করল বাংলার ২ পড়ুয়া

ডাক্তারিতে ভর্তির সর্বভারতীয় পরীক্ষা ‘নিট’-এও অল ইন্ডিয়া র‌্যাঙ্কিংয়ে প্রথম ২০-তে নিজেদের জায়গা ধরে রেখেছেন বাংলার ছাত্রছাত্রীরা। ‘নিট’-এ পশ্চিমবঙ্গ থেকে প্রথম হয়েছেন রাজারহাটের রচিত সিনহা চৌধুরী, সর্বভারতীয় র‌্যাঙ্কিং ১৬। রাজ্যে দ্বিতীয় হয়েছে বর্ধমানের সুভাষপল্লির বাসিন্দা রূপায়ণ পাল। তাঁর সর্বভারতীয় র‌্যাঙ্কিং ২০। এবার মোট ২২ লক্ষ ৬ হাজার ৯৬৮ জন পরীক্ষায় বসেন। ‘নিট’ উত্তীর্ণ হয়েছেন ১২ লক্ষ…

Read More

কেদারনাথে হেলিকপ্টার ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ৭, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

রবিবার ভোরে কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার। ৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে এই ঘটনায়। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ ও এসডিআরএফ। গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে হঠাৎ করেই ভেঙে পড়েছে হেলিকপ্টারটি। গুপ্তকাশী যাওয়ার পথে কেদারনাথ ধামের কাছেই দুর্ঘটনাটি ঘটে। এদিন ভোর ৫টা নাগাদ ৭ জন যাত্রী ও পাইলটকে নিয়ে কপ্টারটি ওড়ার কিছুক্ষণ পরই নীচে নামতে শুরু করে।…

Read More

২১শে জুলাইতে থাকবে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি

সামনেই ২১শে জুলাইয়ের শহিদ সমাবেশ। তার আগে দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন এবার ২১শে জুলাইয়ের সমাবেশের পোস্টারে থাকবে শুধু তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। থাকবে না সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি। উত্তরে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “ক্যামাক স্ট্রিটের দফতর থেকে পেনড্রাইভে ২১ জুলাই কর্মসূচির পোস্টার দেওয়া হয়েছে। সেখানে শুধু মমতা…

Read More

কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, দুর্ঘটনার পর প্রথম সাংবাদিক বৈঠকে জানাল কেন্দ্র

১২ জুন ঠিক কী হয়েছিল? কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমান। দুর্ঘটনার হওয়ার পর শনিবার প্রথম সাংবাদিক বৈঠকে অসামরিক বিমান চলাচল সচিব সমীর কুমার সিনহা জানান, বিমানটি উড়ানের ঠিক এক মিনিট পরে মেঘানিনগরের একটি মেডিকেল হোস্টেল কমপ্লেক্সে ভেঙে পড়ে।বৈঠক করে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানটি মাত্র ৬৫০ ফুট উচ্চতায় উঠেছিল।…

Read More

ইরানের হামলায় তছনছ জেরুজালেম, তেল আভিভ, চিন্তায় ভারত

ইরান এবং ইজরায়েলের মধ্যে বাড়ছে টেনশন। একে অপরের দিকে চলছে ড্রোন হামলা। মধ্যপ্রাচ্যের আকাশে ফের নতুন করে ঘনিয়েছে যুদ্ধের কালো মেঘ। বিষয়টি নিয়ে খানিকটা চিন্তায় রয়েছে ভারতও।ইরানের পাল্টা হামলায় তছনছ জেরুজালেম এবং তেল আভিভ। শুক্রবার মাঝরাত থেকে ইজরায়েলের এই দুই বড় শহরে টানা বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। জানা গিয়েছে, লং রেঞ্জ মিসাইল দিয়ে ইজরায়েলে হামলা…

Read More

অভিনেতা সৌরভকে একবছর আগেই দল থেকে সরানো হয়েছে: জানিয়েছে তৃণমূল

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিতে ‘গোপাল পাঠা’ ওরফে গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন সৌরভ দাস। ট্রেলারে সেই ঝলক ইতিমধ্যেই মিলেছে। এরপরই প্রশ্ন ওঠে, বাংলা বিরোধী স্ট্র্যাটেজি মূলক সিনেমায় কেন তিনি অভিনয় করেছেন? এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, ‘একবছর আগেই টলিউড অভিনেতা সৌরভ দাসকে সরিয়ে দেওয়া হয়েছে দল থেকে। সৌরভের বিরুদ্ধে…

Read More

ভেঙে পড়ল প্রাচী সিনেমা হলের কার্নিশের অংশ, আহত শিশু

হঠাৎ করেই ভেঙে পড়ল প্রাচী সিনেমা হলের কার্নিশের একাংশ। ঘিঞ্জি এলাকায় পাশে একটা চাউমিনের দোকানের ওপর কার্নিশের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। একটি বাচ্চা আহত হয়েছে। প্রাচীন এই সিনেমা হল এর সঙ্গে জড়িয়ে অনেক বিশেষ স্মৃতি। মাল্টিপ্লেক্সের যুগে শিয়ালদহের বুকে ঘিঞ্জি এলাকায় এই প্রাচী সিনেমাহল ঐতিহ্য ধরে রাখা ছাড়া আর কিছুই নয়। সামনেই কোলে মার্কেট। প্রতিদিন…

Read More

কবে আসবে বর্ষা?

গরমে নাজেহাল দক্ষিনবঙ্গবাসী। কখন বৃষ্টির দেখা মিলবে সেটির দিকে তাকিয়ে রয়েছে তারা। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯ জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোনোও কোনোও জেলায় বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। যার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। শনিবার ও রবিবার সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির…

Read More

বদলে গেল রবীন্দ্রনগর থানার আইসি, সরল মহেশতলার এসডিপিও

কিছুদিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরের আক্রা সন্তোষপুর এলাকা। এবার বদল করা হল রবীন্দ্রনগর থানার আইসিকে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে দার্জিলিংয়ের ইন্সপেক্টর অফ পুলিশ করে পাঠানো হল। পরিবর্তে রবীন্দ্রনগর থানার আইসি-র দায়িত্ব নিচ্ছেন মালদহের রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায়। মহেশতলার এসডিপিও-কেও এর মধ্যে বদল করা হল। মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে…

Read More

শনিবার একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক তৃণমূলের, থাকবেন শীর্ষ নেতৃত্ব থেকে জেলা সভাপতি- প্রায় সকলেই

২০২৬ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ থেকে দলকে কী বার্তা দিতে চান তৃণমূল সুপ্রিমো তা জানতে মুখিয়ে রয়েছে ঘাসফুল শিবির। এবারের একুশে জুলাই আসতে এখনও মাসখানেকের বেশি সময় বাকি রয়েছে। তার আগেই শনিবার সভার প্রস্ততি নিয়ে ভবানীপুরে বৈঠক করতে চলেছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এদিন বেলা ১টায় বৈঠক ডাকা হয়েছে।…

Read More

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।