শেফালি জরিওয়ালার মৃত্যু ঘিরে ধোঁয়াশা! তদন্তে মুম্বই পুলিশ
‘কাঁটা লগা’ মিউজিক ভিডিও খ্যাত মডেল-অভিনেত্রী শেফালি জরিওয়ালার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মুম্বই পুলিশ সূত্রে খবর, শেফালি জরিওয়ালাকে তাঁর আন্ধেরির ফ্ল্যাটেই মৃত অবস্থায় পাওয়া যায় শুক্রবার। পরে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। রাত একটা নাগাদ শেফালির মৃত্যুর তথ্য হাসপাতাল মারফত আসে পুলিশের কাছে। বেশ কিছু বিষয়ে সন্দেহ থাকায় ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে…





