যাত্রীর ব্যাগে ১৬টি সাপ!থাইল্যান্ড ফেরত যাত্রী গ্রেফতার মুম্বই বিমানবন্দরে
বিমানযাত্রীর ব্যাগ খুলতেই কাস্টমস অফিসারদের চোখে পড়ল একের পর এক জীবন্ত সাপ! মুম্বাই বিমানবন্দরের ঘটনা। যাত্রীটি ফিরছিলেন থাইল্যান্ড থেকে। মুম্বই কাস্টমস সূত্রে খবর, ওই যাত্রী চোরাচালানের উদ্দেশ্যে ১৬টি জীবন্ত সাপ এনেছিল। রবিবার এই ঘটনায় যাত্রীকে গ্রেফতার করা হয়েছে, এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মুম্বইয়ের ভারতীয় শুল্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন থাইল্যান্ড থেকে আসা এক বিমান…





