/ Feb 02, 2026

Editor

উত্তরপ্রদেশে মহিলাকে প্রস্রাব পান করিয়ে শ্বাসরোধ করে খুন তান্ত্রিকের

আজমগড়ে তান্ত্রিকের সাধনার সময় এক ৩৫ বছর বয়সী মহিলার রহস্যজনক মৃত্যু। রবিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের আজমগড় জেলার কান্ধরাপুর থানা এলাকার পাহলওয়ানপুর গ্রামে তন্ত্রসাধনার নামে ঘটে গেল অঘটন। অনুরাধা নামে ওই মহিলার বিয়ের ১০ বছর অতিক্রান্ত কিন্তু তাঁর কোনও সন্তান ছিল না। আধ্যাত্মিক উপায়ে মহিলাদের মা হতে সাহায্য করতে পারেন এমন দাবি শুনে তিনি তাঁর মাকে নিয়ে…

Read More

বিহারে ডাইনি অপবাদে ৫ জনকে জীবন্ত জ্বালানো হল গ্রামে

বিহারের পূর্ণিয়া জেলায় ডাইনি অপবাদে একই পরিবারের ৫জনকে খুন করে পুড়িয়ে দেহ লোপাটের চেষ্টা করা হয়। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিআইজি (পূর্ণিয়া) প্রমোদ কুমার মণ্ডল এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পূর্ণিয়ার টেটগামা গ্রামে। কিছুদিন আগে গ্রামে একটি শিশু মৃত্যুর ঘটনা ঘটে। এরপরেই সেই মৃত্যুর সঙ্গে ডাইনি সংযোগ রয়েছে বলে মনে করা…

Read More

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বেশ কিছু এলাকা! বিপর্যস্ত জনজীবন

রাতভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা ও শহরতলির স্বাভাবিক জনজীবন। কলকাতার বেশ কিছু এলাকা জলমগ্ন। কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের সামনে কিছু জায়গায় জল জমতে শুরু করেছে। ফিয়ার্স লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, নর্থ পোর্ট থানা লাগোয়া এলাকা-সহ বেশ কিছু জায়গা জলমগ্ন। কাঁকুড়গাছি, পাতিপুকুর এবং উল্টোডাঙা আন্ডারপাসেও জল দাঁড়িয়ে গিয়েছে। কোথাও গোড়ালি অবধি, তো কোথাও…

Read More

দক্ষিণ আফ্রিকা থেকেই এবার জেব্রার আগমন হবে আলিপুর চিড়িয়াখানায়

আলিপুর চিড়িয়াখানায় এবার দক্ষিণ আফ্রিকা থেকে জেব্রা আনার সিদ্ধান্ত নেওয়া হল। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশের একটি বন্যপ্রাণী পার্ক থেকে ছয়টি জেব্রা আনা হবে আলিপুর চিড়িয়াখানায়। ২০১০ সালে ইজরায়েল চারটি জেব্রা উপহার দিয়েছিল আলিপুরকে। তাদেরই বংশধররা এখন নিউটাউন হরিণালয়-সহ বিভিন্ন চিড়িয়াখানার আছে। প্রসঙ্গত, বর্তমানে আলিপুরে তিনটি স্ত্রী ও একটি পুরুষ জেব্রা রয়েছে। কিন্তু এবার…

Read More

মহারাষ্ট্রের রেভডান্ডা উপকূলে সন্দেহজনক ‘বোট’, তৎপর পুলিশ প্রশাসন

সোমবার মহারাষ্ট্রের রায়গড়ের রেভডান্ডা উপকূলের কাছে একটি ‘সন্দেহজনক’ নৌকা দেখা গিয়েছে। ঘটনার পর থেকেই রায়গড়ে উপকূলীয় এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নৌকাটি অন্য কোনও দেশ থেকে এসেছে। তবে নৌকাটি ঠিক কোন দেশের তা এখনও স্পষ্ট নয়। সতর্কতা হিসেবে ওই এলাকায় পুলিশের একটি বড় বাহিনী মোতায়েন করা হয়েছে। রেভডান্ডার কোরলাই উপকূল থেকে প্রায়…

Read More

যোগীর উত্তরপ্রদেশে বৃদ্ধা শাশুড়িকে বেধড়ক মার, ভিডিয়ো করলেন পুত্রবধূর মা

সামান্য কথা কাটাকাটি, আর তার জেরেই বৃদ্ধা শাশুড়িকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বাড়ির বৌয়ের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের একটি আবাসনের ঘটনা । এই নির্মম ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। গাজ়িয়াবাদের ওই আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, যে দুই মহিলা মিলে বৃদ্ধাকে মারধর করেছেন তাঁদের মধ্যে একজন বৃদ্ধার পুত্রবধূ…

Read More

ওড়িশায় ভারী বৃষ্টিতে বেহাল রেললাইনে সাত ঘণ্টা থমকে বন্দে ভারত

ভারী বর্ষার ফলে বেহাল দশা ট্রেন লাইনের। আর তারই জেরে ওড়িশায় সাত ঘণ্টা দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেস। চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা। ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ার ফলেই এই দুর্ভোগ বলে জানা যাচ্ছে।। রবিবার ওড়িশার কেওনঝড় জেলায় প্রায় সাত ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর গভীর রাতে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। ওড়িশার একাধিক জেলায় ভারী বৃষ্টির ফলে রবিবার…

Read More

সল্টলেক সিটি সেন্টারের সামনে টায়ারের দোকানে চুরি

অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ লোকজনের যাতায়াতে সল্টলেক এলাকা সকাল থেকে সন্ধে পর্যন্ত জমজমাট থাকে। সেই জনবহুল সল্টলেকেই এবার ঘটল চুরির ঘটনা। এমন এলাকায় যে এই ঘটনা ঘটে যাবে তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায় নি। সল্টলেক সিটি সেন্টারের বাইরে একটি টায়ারের দোকান থেকে আলমারি ভেঙে নগদ পাঁচ লক্ষ টাকা চুরি গিয়েছে বলে খবর। এলাকাবাসীরা…

Read More

কৃষ্ণনগরে বাস দুর্ঘটনা, রেষারেষিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, আহত বহু

সোমবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল নদিয়ার কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত জাহাঙ্গীরপুর এলাকায় কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়কে যাত্রী তোলা নিয়ে দুটি বাসের রেষারেষির জেরে উল্টে যায় একটি যাত্রী বোঝাই বাস। আহত প্রায় ৩০ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুটি বাস নবদ্বীপের দিক থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে নিজেদের মধ্যে রেষারেষির করছিল। জাহাঙ্গীরপুর এলাকায় একটি বাস হঠাৎ করেই নিয়ন্ত্রণ…

Read More

বিজেপি নেতা ও নামী ব্যবসায়ী গোপাল খেমকা হত্যাকাণ্ডে নয়া মোড়

গত ৪ জুলাই, শুক্রবার রাতে বিজেপি নেতা ও ব্যবসায়ী গোপাল খেমকাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। পাটনার গান্ধী ময়দান এলাকায় গাড়ি থেকে নামার সময় তাঁকে লক্ষ করে গুলি চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় খেমকার। রবিবার তাঁর শেষকৃত্যে এসেছিলেন শোকার্ত পরিজনেরা। কিন্তু সেখান থেকেই পুলিশের জালে ধরা পড়লেন এক সন্দেহভাজন।পুলিশ পাটনার পুনপুন এলাকার বাসিন্দা…

Read More

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।