৩ ঘূর্ণাবর্তের ত্রিফলা আক্রমণ, রবিবার থেকেই ১০ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
বর্ষার মরশুমে একই সঙ্গে তিন ঘূর্ণাবর্ত ত্রিফলা আক্রমণ শানাচ্ছে বাংলার আকাশে। এর ফলে ফের সক্রিয় হওয়ার ইঙ্গিত বর্ষার। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার দক্ষিণের ৬ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকছে।মঙ্গলবার…





