মহিলা পুলিশ আধিকারিককে খুন সিআরপিএফ জওয়ানের
গুজরাতের বডোদরায় শুক্রবার রাতে এক মহিলা ইনস্পেক্টরকে শ্বাসরোধ করে খুন করলেন লিভ ইন সঙ্গী সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, তিনি নিজেও হাতের শিরা কেটে, ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে সেই চেষ্টা ব্যর্থ হলে তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। ওই থানাতেই কর্মরত ছিলেন সিআরপিএফ জওয়ানের লিভ ইন সঙ্গী। সেখানে অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টরের পদে কর্মরত ছিলেন।…





