/ Feb 02, 2026

Editor

টানা বৃষ্টিতে রাজস্থানে ভেঙে পড়ল স্কুলের ছাদ, মৃত ৪ পড়ুয়া, আহত বহু

টানা বৃষ্টি জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল বিজেপি শাসিত রাজস্থানে। শুক্রবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি সরকারি স্কুলবাড়ির ছাদ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ পড়ুয়ার। আহত অন্তত ১৭। ধ্বংসস্তুপের নিচে এখনও আটকে বেশ কয়েকজন পড়ুয়া। তাদের উদ্ধার করার চেষ্টা চলছে।গত কয়েক দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে রাজস্থানের একাধিক জায়গায়।শুক্রবার সকালে টানা বৃষ্টির জেরেই ঝালাওয়ারের পিপলোদি প্রাথমিক…

Read More

৫ লক্ষ পর্যন্ত স্বাস্থ্যবিমা, বাংলার শিল্পী,কলাকুশলীদের পাশে আছি: একইসঙ্গে ‘মহানায়ক সম্মান‘-মঞ্চে সিরিয়াল নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

সিনেমা ও টেলিভিশনে কর্মরত কলাকুশলীদের পাশে আছে রাজ্য সরকার। বৃহস্পতিবার উত্তম প্রয়াণদিবসে ‘মহানায়ক সম্মান‘-মঞ্চে জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “সিনেমা ও টেলিভিশনে কর্মরত কলাকুশলীদের জন্য ৫ লক্ষ পর্যন্ত স্বাস্থ্যবিমা করেছি। কলাকুশলী ও শিল্পী মিলিয়ে রয়েছেন প্রায় ৪৮০০ জন। দুঃস্থ শিল্পী ও কলাকুশলীদের মেয়ের বিয়ের জন্য এবং মৃত্যুকালীন কিছু সাহায্য করা হয়।”এরপরেই প্রসেনজিতের এক বিশেষ…

Read More

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ন’টি জেলায়, কলকাতাতেও চলবে বৃষ্টি

বৃহস্পতিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ ছিল কলকাতায় ।টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ওই এলাকায় একটি নিম্নচাপ অঞ্চলও ঘনীভূত হচ্ছে। এর জেরে বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। সঙ্গে পাল্লা দিয়ে বইবে ঝড়ো হাওয়া। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা…

Read More

বাংলা সিনেমায় বিশেষ অবদানের জন্য ‘মহানায়ক’ সম্মানে ভূষিত গার্গী-গৌতম

২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয় মহানায়ক পুরস্কার প্রদান। বাংলা সিনে দুনিয়ার কৃতিদের সম্মান জানানোই মূল উদ্দেশ্য ছিল। সেবছর রাজ্য সরকারের তরফে প্রথম ‘মহানায়ক’ সম্মানে ভূষিত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপর থেকে দেব, সোহম চক্রবর্তী, অঙ্কুশ হাজরা প্রতিবছর কোনও না কোনও তারকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেছেন। তবে এবছর একটু ভিন্ন…

Read More

দিল্লির জয় হিন্দ কলোনিতে বাঙালি উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ

দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনির বাঙালিরা বর্তমান রীতিমত অস্তিত্বের সংকটে ভুগছেন। চলছে উচ্ছেদের হুমকি এবং বন্ধ করে দেওয়া হচ্ছে জল-বিদ্যুৎ। এমতাবস্থায় বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাঁদের হয়ে সরব হয়েছেন এবং তাঁরই নির্দেশে তৃণমূলের প্রতিনিধিদলও ওই এলাকায় গিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে। এমনকি সংসদে জুন মালিয়া বিষয়টি উত্থাপন করেছিলেন। অবশেষে…

Read More

ওড়িশায় লাইনচ্যুত শালিমার-সম্বলপুরগামী মহিমা গোসাঁই এক্সপ্রেস

গত কয়েক বছরে একাধিক বড় ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে ওড়িশা। মৃত্যু হয়েছে একাধিক। বৃহস্পতিবার ফের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় প্রশ্নের মুখে রেল। এদিন সকালে বেলাইন হয়ে যায় শালিমার-সম্বলপুরগামী মহিমা গোসাঁই এক্সপ্রেস ট্রেনটি। যদিও হতাহতের কোনও খবর নেই। আপাতত দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন রেল কর্মীরা। রেলওয়ে সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৯:১৫ নাগাদ যাত্রীবাহী ট্রেনের একটি…

Read More

অনিল আম্বানির সংস্থার একিধিক ঠিকানায় ইডির হানা

শিল্পপতি অনিল অম্বানীর সংস্থার একাধিক ঠিকানায় হানা দিল ইডি। বৃহস্পতিবার মুম্বইয়ে অনিলের সংস্থার সঙ্গে যুক্ত একাধিক ঠিকানায় যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।অনিল আম্বানির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একাধিক এফআইআরের ভিত্তিতে দিল্লি ও মুম্বই-সহ মোট ৩৫টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, অনিল আম্বানির সংস্থাগুলির বিরুদ্ধে টাকা তছরুপ ও আর্থিক প্রতারণার…

Read More

মুর্শিদাবাদে কুপিয়ে খুন তৃণমূলকর্মীকে! ‘গোষ্ঠীদ্বন্দ্বের বলি’, অভিযোগ পরিবারের

মুর্শিদাবাদের ভরতপুরে এক তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। বুধবার রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূলকর্মীকে উদ্ধার করে কান্দি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ষষ্ঠী ঘোষ নামের বছর চুয়ান্নর ওই তৃণমূলকর্মীর পরিবারের দাবি, দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই খুন করা হয়েছে তাঁকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১১টা…

Read More

মেট্রোর দরজায় রহস্যময় কালো ক্রস! অজ্ঞাতপরিচয় যাত্রীর খোঁজ শুরু পুলিশের

কলকাতায় মেট্রোরেল যাত্রীদের এমনিতেই ভোগান্তির শেষ নেই। নিত্যদিন অফিসটাইমে কখনও মেট্রো মাঝপথে আটকে যাচ্ছে, কখনও বা সুইসাইডের কারণে বিঘ্নিত হচ্ছে পরিষেবা। তবে তার মাঝে মেট্রোরেলের দরজায় কালো স্প্রে দেওয়ার ভাইরাল ভিডিও প্রকাশ্য আসার পরই যাত্রী সুরক্ষা নিয়ে ফের বড় প্রশ্ন উঠতে শুরু করেছে? তাহলে কি কলকাতা মেট্রোয় নাশকতার ছক কষছে কেউ নাকি নিছক মজা করতে…

Read More

চীন সীমান্তের কাছে ভেঙে পড়ল রাশিয়ার যাত্রীবাহী বিমান

আবার বিমান দুর্ঘটনা। এবার ভেঙে পড়ল রাশিয়ার যাত্রীবাহী বিমান।বৃহস্পতিবার চীন সীমান্তের কাছে আমুর অঞ্চলে রাশিয়ান যাত্রীবাহী বিমান আন্তোনভ-২৪ ভেঙে পড়েছে। স্থানীয় মন্ত্রণালয়ের তরফে খবর, আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত রাশিয়ান আন্তোনভ-২৪ বিমানটি ৪০ বেশি যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছনোর আগেই হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাশিয়া-চীন সীমান্তে আমুর অঞ্চলে নিখোঁজ হওয়া যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার…

Read More

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।