ফুটপাতে ঘুমচ্ছিলেন সকলে। আচমকা দ্রুতগতিতে একটি গাড়ি এসে পিষে দিয়ে গেল সকলকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহারে। অডির ধাক্কায় গুরুতর আহত পাঁচ জন। আহতদের মধ্যে রয়েছে এক জন আট বছরের শিশুও। আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি আহতেরা।পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ওই অডির চালককে গ্রেফতার করা হয়েছে। তিনি এক জন ব্যবসায়ী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি। দুর্ঘটনাটি ঘটে বুধবার মধ্যরাতে। উৎসব শেখর নামে এক ব্যক্তি নয়ডা থেকে নিজের গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। বসন্ত বিহারে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ফুটপাতে তুলে দেন। ঘুমন্ত কয়েক জনের উপর দিয়ে চালিয়ে চলে যান উৎসব। তবে বেশি দূর যেতে পারেননি। কিছু দূরে রাস্তার পাশে দাঁড় করানো একটি ট্রাকে ধাক্কা মারেন। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে উল্টে যায় অডিটি।আহতদের চিৎকারে ঘটনাস্থলে আসেন স্থানীয়েরা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে আহতেরা সকলেই একই পরিবারের সদস্য। বাড়ি রাজস্থানে। দুর্ঘটনার সময় সকলে মুনির-কা ফ্লাইওভারের কাছে শিব ক্যাম্প এলাকায় ঘুমচ্ছিলেন। দিনমজুরের কাজ করতে রাজস্থান থেকে দিল্লি এসেছিলেন তারা।ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যাওয়ার পর উৎসবকে আটক করে পুলিশ। গাড়ির নম্বর প্লেট যাচাই করে জানা যায়, শিব ক্যাম্প এলাকার দুর্ঘটনার সঙ্গে জড়িত ওই গাড়িটি। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। দুর্ঘটনার সময় উৎসব মত্ত অবস্থায় ছিলেন বলে দাবি দিল্লি পুলিশের ডিএসপি (দক্ষিণ-পশ্চিম) অমিত গয়ালের।প্রসঙ্গত, গত বছর মে মাসে পুনেতে দুই তরুণ ইঞ্জিনিয়ারকে পোর্শে নিয়ে পিষে দেওয়ার অভিযোগ উঠেছিল এক কিশোরের বিরুদ্ধে। সেই ঘটনা নিয়ে উত্তাল হয় গোটা মুম্বই। মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছিল কিশোরের বিরুদ্ধে। তার পরে একের পর এক ঘটনা প্রকাশ্যে আসতে থাকে। কখনও মুম্বই, আবার কখনও পুণেতে বেপরোয়া গতির বলি হয়েছেন অনেকে। এ বার দিল্লিতে পাঁচ জনকে পিষে দেওয়ার ঘটনা ঘটল।

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার









