ইয়েমেনের উপকূলে ভয়াবহ নৌকাডুবি, মৃত্যু অন্তত ৬৮ জনের, নিখোঁজ ৭৪
/ Feb 01, 2026

ইয়েমেনের উপকূলে ভয়াবহ নৌকাডুবি, মৃত্যু অন্তত ৬৮ জনের, নিখোঁজ ৭৪

ইয়েমেনের উপকূলে ভয়াবহ নৌকাডুবি। সমুদ্রে উল্টে গেল পরিযায়ী শ্রমিকদের নৌকা। এই ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ ৭৪ জন। জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে কেবল ১২ জনকে। ইয়েমেনের হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।রাষ্ট্রপুঞ্জের অভিবাসন সংস্থা (IOM) দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে।জানা গিয়েছে, রবিবার ১৫৪ জন পরিযায়ীকে নিয়ে ইয়েমেনের দিকে যাচ্ছিল নৌকাটি। সে দেশের আবিয়ান প্রদেশের কাছে এডেন উপসাগরে উল্টে যায় নৌকাটি। সেই সময় নৌকায় ছিলেন ১৫৪ জন। তাঁদের প্রত্যেকেই ইথিওপিয়ার বাসিন্দা। নৌকা উল্টে যাওয়ার পরেই এডেন উপসাগরে তল্লাশি অভিযান শুরু হয়। আবিয়ান প্রদেশে পরিযায়ী শ্রমিকদের আন্তর্জাতিক সংগঠন ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাইগ্রেশন’ (আইওএম) সংবাদ সংস্থা এপি-কে জানিয়েছে, ইয়েমেনের খানফার জেলার সমুদ্র উপকূলে ৫৪ জনের দেহ ভেসে এসেছে।কিন্তু কেন ইথিওপিয়া থেকে ইয়েমেনে যাচ্ছিলেন ওই পরিযায়ী শ্রমিকেরা? প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বেশি রোজগারের আশায় বহু বছর ধরেই পূর্ব আফ্রিকা এবং আফ্রিকা মহাদেশের পূর্ব দিকের আফ্রিকা উপদ্বীপ থেকে বহু মানুষ জলপথে ইয়েমেনে পৌঁছোন। সেখান থেকে অবৈধ উপায়ে জলপথে তাঁরা পশ্চিম এশিয়ার দেশগুলিতে ঢোকার চেষ্টা করেন। আইওএম-এর পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ৬০ হাজার পরিযায়ী ইয়েমেনে ঢুকেছেন। ২০২৩ সালে অবশ্য সংখ্যাটা আরও বেশি ছিল (৯৭,২০০)। বহু সময়েই এই শ্রমিকেরা অন্য দেশে ঢোকার জন্য অসাধু লোকের খপ্পড়ে পড়েন। মোটা টাকার বিনিময়ে সস্তার নৌকায় গাদাগাদি করে নিয়ে যাওয়া হয় ওই শ্রমিকদের। আর সেই কারণেই বার বার ঘটে এই ধরনের দুর্ঘটনা। চলতি বছরের মার্চ মাসে ইয়েমেনের কাছেই পরিযায়ীদের চারটি নৌকা উল্টে দু’জনের মৃত্যু হয়। খোঁজ পাওয়া যায়নি ১৮৬ জনের।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।