বজ্রপাতে রাজ্যে একদিনে মৃত অন্তত ১৭, দক্ষিণবঙ্গে নতুন নিম্নচাপের প্রভাবে সতর্কতা
/ Mar 19, 2026

বজ্রপাতে রাজ্যে একদিনে মৃত অন্তত ১৭, দক্ষিণবঙ্গে নতুন নিম্নচাপের প্রভাবে সতর্কতা


দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। তার জেরে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টি হচ্ছে। কোথাও আবার আকাশভাঙা বৃষ্টির সঙ্গে হচ্ছে প্রবল বজ্রপাত। আর সেই বজ্রাঘাতে একদিনে রাজ্যে প্রাণ হারালেন অন্তত ১৭ জন। বৃহস্পতিবারের এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও দক্ষিণ দিনাজপুর সহ রাজ্যের একাধিক জেলায়।
সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বাঁকুড়া জেলায়। ওন্দায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। পাত্রসায়র, কোতুলপুর, ইন্দাস, বিষ্ণুপুর ও জয়পুর মিলিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন পাত্রসায়রের জীবন ঘোষ (৫০), ইন্দাসের ইসমাইল মণ্ডল (৫৫), বিষ্ণুপুরের মদন বাগদি (৭০), কোতুলপুরের জিয়াউল হক মোল্লা (৪০), জয়পুরের উত্তম ভুঁইয়া (৩৮), ওন্দার তিলকা মাল (৪৯), জবা বাউড়ি (৩৮), নারায়ণ সোয়ার (৪৮) ও প্রতিমা রায় (৪১)।
পূর্ব বর্ধমান জেলাতেও বাজ পড়ে মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতদের মধ্যে রয়েছেন মাধবডিহির সনাতন পাত্র (৬১), তেণ্ডুলের অভিজিৎ সাঁতরা (২৫), মঙ্গলকোটের বুড়ো মাড্ডি (৬৪), খণ্ডঘোষের পরিমল দাস (৩৫), আউশগ্রামের রবিন টুডু (২৫)।পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় মৃত্যু হয়েছে লক্ষ্মীকান্ত পান (৪২)-এর। পুরুলিয়ার গুড়িডির সুমিত্রা মাহাতো (৪৫) এবং দক্ষিণ দিনাজপুরের ভগবতীপুরের কমল সরকার (৫৬)-এর মৃত্যু হয়েছে বজ্রাঘাতে।
এদিকে, বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই নিম্নচাপের প্রভাবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সমুদ্র থাকবে উত্তাল।
আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, রাজ্যবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় খোলা জায়গায় না যাওয়ার জন্য।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।