ফৌজা সিংকে গাড়ি চাপা দিয়ে পালানোর অভিযোগে গ্রেফতার অমৃতপাল
/ Mar 18, 2026

ফৌজা সিংকে গাড়ি চাপা দিয়ে পালানোর অভিযোগে গ্রেফতার অমৃতপাল

কিংবদন্তি ম্যারাথন রানার ফৌজা সিংকে গাড়ি চাপা দিয়ে পালানোর অভিযোগে গ্রেফতার হলেন কানাডা-প্রবাসী অমৃতপাল সিং ধিলোঁ। ঘটনার পর থেকে অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু হয়। অবশেষে দু’দিন পর তাঁকে গ্রেফতার করা হল।

সোমবার জলন্ধরের কাছে নিজের গ্রামে রাস্তা পার হচ্ছিলেন প্রবীণ অ্যাথলেট ফৌজা সিং। সেখানে তাঁকে হঠাৎ করেই ধাক্কা মেরে পালিয়ে যায় একটি পাঞ্জাব রেজিস্টার্ড টয়োটা ফর্চুনার। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মারা যান তিনি। এরপরেই সিসিটিভি ফুটেজ দেখে গাড়ির নম্বর চিহ্নিত করে তদন্তে নামে পুলিশ। তদন্তে উঠে আসে গাড়িটি কপুরথলার বাসিন্দা বরিন্দর সিংয়ের নামে রেজিস্টার্ড। তাঁকে জেরা করতেই দেখা গেল গাড়িটি তিনি কিছুদিন আগে বিক্রি করে দিয়েছেন অমৃতপাল ধিলোঁকে। খোঁজ করতে জলন্ধরের করতারপুরে ধিলোঁকে পাওয়া যায়।

ধিলোঁ পুলিশকে জানিয়েছেন, মোবাইল ফোন বিক্রি করে ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে। এবং তিনি বলেন তিনি নাকি জানতেন না যাঁকে ধাক্কা দিয়েছেন, তিনি কিংবদন্তি অ্যাথলেট। পরে সংবাদমাধ্যমে দেখে গোটা ঘটনা বুঝতে পারেন। ধৃত অমৃতপাল সিং ধিলোঁ কানাডায় পরিবার নিয়ে থাকেন। এক সপ্তাহ আগে ভারতে এসেছেন। ঘটনার পর থেকেই লুকিয়ে ছিলেন। প্রসঙ্গত, ১৯১১ সালের ১ এপ্রিল পাঞ্জাবের একটি কৃষক পরিবারে জন্ম হয় ম্যারাথন রানার ফৌজা সিং এর। স্ত্রী মারা যাওয়ার পর ১৯৯০-র দশকে তিনি ইংল্যান্ডে চলে যান। ১৯৯৪ সালে পুত্রহারা হওয়ার পর শোকে দৌড়কে সঙ্গী হিসেবে বেছে নেন তিনি। ৮৯ বছর বয়সে, ২০০০ সালে, প্রথমবার লন্ডন ম্যারাথনে অংশ নেন। পরে টরেন্টো, নিউ ইয়র্ক-সহ একাধিক শহরে দৌড়বিদদের বিভাগে অংশ নিয়েছেন তিনি।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।