পাথর ছিটকে এসে পুণ্যার্থীর মৃত্যুতে সাময়িকভাবে স্থগিত অমরনাথ যাত্রা
/ Mar 17, 2026

পাথর ছিটকে এসে পুণ্যার্থীর মৃত্যুতে সাময়িকভাবে স্থগিত অমরনাথ যাত্রা

আবার বিপত্তি অমরনাথ যাত্রায় । জম্মু-কাশ্মীরের বালতাল রুটে ভয়াবহ ভূমিধস এবং প্রবল বৃষ্টির ফলে জেরে আবার স্থগিত হল অমরনাথ যাত্রা। পাহাড় ধসের ঘটনায় এক মহিলা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। আর এই দুর্ঘটনার পরেই অনির্দিষ্টকালের জন্য অমরনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রশাসন।গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। চলবে আগামী ৯ অগস্ট পর্যন্ত। কিন্তু তার মাঝে বুধবার (১৬ জুলাই) জম্মু-কাশ্মীরের গান্ডেরওয়াল জেলার বালতাল রুটে ভারী বৃষ্টির জেরে ধস নামে। সেই সময়ে পাহাড় থেকে একটি পাথর ছিটকে এসে মৃত্যু হয় এক পুণ্যার্থীর। পাশাপাশি তিনজন গুরুতর জখম হন।স্থানীয় সূত্রে খবর, ভারী বৃষ্টির জেরে যাত্রাপথের কোথাও কোথাও পাহাড়ি রাস্তা বেয়ে হু হু করে জল এবং কাদার স্রোত নেমে আসছে। এই অবস্থায় আরও বড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। অমরনাথ যাত্রাপথের যে সব জায়গায় ধস নেমেছে, সেগুলি সরানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রাস্তা পরিষ্কার হতে বৃহস্পতিবার সারাদিন সময় লেগে যেতে পারে। প্রশাসনিক সূত্র মারফত জানা গেছে বৃহস্পতিবার সাময়িকভাবে বন্ধ থাকছে অমরনাথ যাত্রা। শুক্রবার পুনরায় চালু হবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।