প্রাক্তনীদের ক্যাম্পাসে ঢোকায় নিষেধাজ্ঞা! যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের ছাত্র সংসদের নয়া ফরমান
/ Feb 02, 2026

প্রাক্তনীদের ক্যাম্পাসে ঢোকায় নিষেধাজ্ঞা! যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের ছাত্র সংসদের নয়া ফরমান

কসবায় আইন কলেজের গণধর্ষণের ঘটনা এইমুহুর্তে গোটা শহরকে তথা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে বলা চলে। কলেজচত্বরে প্রাক্তনীদের অবাধ যাতায়াত নিয়ে আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। এবার দক্ষিণ কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের ছাত্র সংসদ তাদের প্রতিষ্ঠানের যে কোনও অনুষ্ঠানে প্রাক্তনীদের আমন্ত্রণের বিষয়ে বিধিনিষেধ জারি করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইন কলেজেরই প্রাক্তনী আর এবার সেই ছাত্র সংসদের নির্দেশিকায় বলা হয়েছে, কোনও প্রাক্তন ছাত্রকে কলেজ ছাড়ার পাঁচ বছর পর্যন্ত কলেজের কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না বা তারা কোনওভাবেই যোগদান করতে পারবে না। ছাত্র সংসদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে মুখ্যমন্ত্রীর বিষয়েও।সরস্বতীপুজো, প্রাক্তনীদের ফুটবল বা ক্রিকেট ম্যাচের মতো কয়েকটি অনুষ্ঠানে পাঁচ বছরের মধ্যে পাশ করা পড়ুয়াদের ক্যাম্পাসে ঢোকায় ছাড় দেওয়া হবে। কোন বিশেষ কৃতিত্বের অধিকারী হলে অনধিক পাঁচ বছরের প্রাক্তনীরা ছাড় পাবেন। রাজ্য জুড়েই বিভিন্ন কলেজে ‘প্রভাবশালী’ প্রাক্তনীদের নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই অবস্থায় যোগেশচন্দ্র আইন কলেজের ছাত্র সংসদের এই নির্দেশিকা বেশ তাৎপর্যপূর্ণ। গত ফেব্রুয়ারিতে সরস্বতীপুজোয় বহিরাগতদের ঘিরে সমস্যার পর যোগেশচন্দ্র চৌধুরী কলেজে প্রাক্তনীদের প্রবেশে বিধিনিষেধ জারি করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।