মুখ্যমন্ত্রীকে এক ফোনেই ঘরে আলো, ধন্যবাদ জানালেন আলিপুরদুয়ারের বাসিন্দা
/ Mar 15, 2026

মুখ্যমন্ত্রীকে এক ফোনেই ঘরে আলো, ধন্যবাদ জানালেন আলিপুরদুয়ারের বাসিন্দা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন কিছুদিন আগেই। তখনই জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সভা করেছিলেন তিনি। সেখান থেকে মানুষের পাশে থাকার বার্তাও দিয়েছিলেন তিনি। এরপরেই একজন গাড়ি চালকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ না থাকা নিয়ে ‘‌সরাসরি মুখ্যমন্ত্রী’‌ হেল্পলাইন নম্বরে ফোন করলেন। আর তার পরই ঘরে বাড়িতে করা হল বিদ্যুৎ সংযোগ। এতেই খুশির হাওয়া গাড়ি চালকের পরিবারে।

জানা যাচ্ছে, গাড়ি চালকের নাম নির্মল দাস। তিনি আলিপুরদুয়ারের বারোবিশার বাসিন্দা। তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। যা এক ফোনেই সমাধান হয়ে গেল। ‘‌সরাসরি মুখ্যমন্ত্রী’‌ হেল্পলাইন নম্বরে ফোন করতেই বিদ্যুৎ সংযোগ পেলেন তিনি। মে মাসের ৬ তারিখে বিদ্যুৎ বিভাগের কামাখ্যাগুড়ি অফিস থেকে নির্মল দাসকে চিঠি দিয়ে জানানো হয়, জুন মাসের ৩০ তারিখের মধ্যে বিদ্যুতের লাইনের বাকি থাকা কাজ শেষ হবে। আর তাকে বিদ্যুতের সংযোগ দেওয়া হবে। নিজে চোখেই মুখ্যমন্ত্রীর দফতরের এই সক্রিয়তা দেখে খুব খুশি নির্মল দাস। এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নির্মল দাস। নির্মলবাবু জানান, বহুদিন ধরেই বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। তার জন্য নানা চেষ্টা করেছেন তিনি। বারবার জেলার বিদ্যুৎ দফতরেও গিয়েছেন। জুতোর শুকতলা খোয়ে গিয়েছে। তাও মেলেনি বিদ্যুৎ সংযোগ। বিদ্যুৎ দফতরের অফিসাররা তার বাড়ি পরিদর্শন করে জানান, তাঁর বাড়িতে বিদ্যুৎ পৌঁছতে তিনটি বিদ্যুতের খুঁটি লাগবে। আর সেটা সময় সাপেক্ষ। নির্মলবাবু বারবার বিদ্যুৎ দফতরের কামাখ্যাগুড়ির অফিসে গেলে সেখানে এক দালাল তাকে টাকার বিনিময়ে বিদ্যুৎ সংযোগ করিয়ে দেওয়ার প্রস্তাব দেয়।

দালালের এই প্রস্তাবে রাজি হননি নির্মলবাবু। তখনই ফোন করেন ‘‌সরাসরি মুখ্যমন্ত্রী’‌ হেল্পলাইনে। তখনই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দফতরের অভিযোগ বিভাগ বিদ্যুৎ দফতরকে নির্দেশ দেয়, দ্রুত নির্মল দাসের বিদ্যুৎ সংযোগ দিতে হবে। বিদ্যুৎ সংযোগের চিঠি পেয়েই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নির্মলবাবু বলেন, ‘‌সাধারণ মানুষের সমস্যা সমাধানে আছেন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের কথা যিনি ভাবেন। বাংলার মানুষও তাই তার সঙ্গে আছেন এবং থাকবেন।’‌

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।