জনকল্যাণের চেয়ে ইভেন্ট ম্যানেজমেন্টে নজর বেশি, যোগী সরকারকে কটাক্ষ অখিলেশ যাদবের
/ Feb 01, 2026

জনকল্যাণের চেয়ে ইভেন্ট ম্যানেজমেন্টে নজর বেশি, যোগী সরকারকে কটাক্ষ অখিলেশ যাদবের

গত ২৪ ঘন্টায় শুধুমাত্র উত্তরপ্রদেশে বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের জেরে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশে যমুনার জল বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে। যমুনা ছাড়াও, সরযূ, কেন এবং চম্বলের মতো নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। সবমিলিয়ে উত্তরপ্রদেশের ১৭টি জেলা প্লাবিত। প্রয়াগরাজে গঙ্গা এবং যমুনা বিপদসীমার উপর দিয়ে বইছে।গত কয়েক দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে দিল্লি, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে। স্বাভাবিকভাবেই তার ফলে নদীগুলিতেও জল বাড়তে শুরু করেছে। কোথাও আবার বিপদসীমা পার করে লোকালয়ে জল ঢুকে পড়েছে। আতঙ্কিত হয়ে নিচু এলাকাগুলি থেকে রীতিমত ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন মানুষ। এই অবস্থার জন্য এবার সরকারের ব্যর্থতাকেই নিশানা করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। সোমবার ৪ আগস্ট উত্তরপ্রদেশের বন্যা পরিস্থিতির অবনতি নিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারকে আক্রমণ করে তিনি বলেছেন, “দুর্নীতিগ্রস্ত এবং ব্যর্থ” সরকার।জনকল্যাণের চেয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের উপর বেশি মনোযোগ এই সরকারের।” নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এদিন তিনি লেখেন, ”রাজ্য সরকার যখন “সুপার ভিভিআইপি” সমাবেশ আয়োজন করতে পারে, তখন কেন তারা বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার অভিযান চালাতে ব্যর্থ? সরকারি তথ্য অনুসারে, রবিবার ৩ আগস্ট পর্যন্ত, উত্তরপ্রদেশের বন্যায় ৩৭টি তহসিলের ৪০২টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ৮৪,৩৯২ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।”বন্যা কবলিত জেলাগুলির মধ্যে রয়েছে কানপুর নগর, লখিমপুর খেরি, আগ্রা, আউরাইয়া, চিত্রকূট, বালিয়া, বান্দা, গাজিপুর, মির্জাপুর, প্রয়াগরাজ, বারাণসী, চান্দৌলি, জালাউন, কানপুর দেহাত, হামিরপুর, এটাওয়া এবং ফতেহপুর। এরপর তিনি লেখেন, “বন্যার কারণে কেবল প্রয়াগরাজেই নয়, সমগ্র রাজ্য জুড়েই এক ভয়াবহ পরিস্থিতি তৈরী হয়েছে। মানুষ খাদ্য ও পানীয় জলের তীব্র সংকটের মুখোমুখি হচ্ছে। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যার ফলে অনেকেই করুন পরিস্থিতিতে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। চিকিৎসা পরিষেবা ভেঙে পড়ার কারণে শিশু, গর্ভবতী মহিলা এবং বয়স্করা স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।