আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান
/ Feb 01, 2026

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা থেকে আগরতলাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ২৬৪২ বিমানটি শুক্রবার বিকেল ৫.৫০ মিনিটে ওড়ার পরেই মাঝ আকাশে বিপত্তি। জানা গিয়েছে, বিমানটিতে ১৭৪ জন যাত্রী ছিলেন। প্রায় আগরতলার সামনে গিয়েও আকাশের অবস্থা ভাল নয় বুঝে ফিরে আসার সিদ্ধান্ত নিতে হয়। অন্যদিকে সন্ধ্যার পর আগরতলায় কোনও বিমান ওঠানামা করে না। স্বাভাবিকভাবেই পাইলটদের মধ্যে সব মিলিয়ে উদ্বেগ বাড়তে থাকে। দ্রুত যোগাযোগ করা হয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিকূল আবহাওয়ার জেরেই ফের কলকাতা ফিরবে বিমানটি। ফের ১৭৪ জন যাত্রী নিয়ে কলকাতায় ফিরে আসে বিমানটি। সন্ধ্যা সাতটা নাগাদ বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »
রাজ্য

”কন্যাশ্রী চালুর পর প্রাথমিকে ছাত্রীদের ড্রপআউট শূন্য”, বর্ষপূর্তিতে কন্যাশ্রীর সাফল্যের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী

১৪ আগস্ট, বৃহস্পতিবার কন্যাশ্রী প্রকল্পের দ্বাদশ বর্ষপূর্তি হল। বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এলো প্রকল্পের সাফল্যের খতিয়ান। ”আগে কন্যাশ্রী ছিল শুধু স্কুলে। আমি দেখলাম

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।