৮ নয় ৫ অগাস্ট ভার্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
/ Feb 01, 2026

৮ নয় ৫ অগাস্ট ভার্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

৪ হাজারেরও বেশি নেতাকে নিয়ে ৮ অগাস্ট ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।২৪ ঘন্টার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ভার্চুয়াল বৈঠকের দিন বদল হল। বৈঠকের দিন ৮ নয় এগিয়ে ৫ অগাস্ট করা হয়েছে বলে জানানো হয়েছে।ঠিক কী কারণে ২৪ ঘণ্টার মধ্যে বৈঠকের দিন বদল হল, আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের তরফে তার কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে তৃণমূল নেতারা একান্ত আলোচনায় সম্ভাব্য একাধিক কারণের কথা উল্লেখ করছেন।প্রসঙ্গত, বাংলাভাষীদের উপর বিজেপির ডবলইঞ্জিন সরকারের রাজ্য গুলিতে অত্যাচার, এসআইআর চালু করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার বিজেপির ষড়যন্ত্রের প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূলের আন্দোলন চলছে। সংসদেও তৃণমূল সাংসদদের ধর্না-বিক্ষোভ প্রদর্শন চলছে। সংসদ চত্বরে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তৃণমূল সাংসদ অভিষেক। এসবের মধ্যেই ভার্চুয়াল বৈঠক ডাকেন তিনি। দলের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, জেলা সভাপতি, পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি, দলের শাখা সংগঠনগুলির সভাপতি, দলের রাজ্য কমিটির সকল সদস্য এবং কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকেও থাকতে বলা হয়েছে। বীরভূম এবং উত্তর কলকাতার ক্ষেত্রে কোর কমিটির সমস্ত সদস্যকে বৈঠকে ডাকা হয়েছে।সূত্রের খবর, শুধু ৫ তারিখ নয়, ধারাবাহিকভাবেই এই ধরনের বৈঠক করবেন অভিষেক। সেক্ষেত্রে জেলা ধরে আলাদা করে বৈঠক হতে পারে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।