নিজেকে পরখ করতে এবার ছবি পরিচালনায় শান্তনু মৈত্র!
/ Mar 17, 2026

কলকাতায় নিহত বাংলাদেশি সাংসদ আনারুলকে ঘিরে নয়া মোড়

২০২৪ সালের মে মাসে কলকাতায় নিউটাউনের এক আবাসন থেকে উদ্ধার হয় বাংলাদেশি সাংসদ আনারুল আজিমের দেহাংশ। এবার উদ্ধার হল আনারুল আজিমের একটি গাড়ি।

বাংলাদেশের কুষ্টিয়ায় একটি বহুতল ভবনের পার্কিংয়ে রাখা বিলাসবহুল গাড়িটি। ইতিমধ্যেই সেই গাড়ি বাজেয়াপ্ত করেছে বাংলাদেশ পুলিশ। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনের বহুতল ভবন সাফিনা টাওয়ারের পার্কিং জোন থেকে গাড়িটি পুলিশি গেফাজতে নেওয়া হয়। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে এক রশিদ। সেখানে গাড়ির নম্বর, ইঞ্জিন নম্বর, চ্যাসিস নম্বরসহ ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম ওরফে আনারের নাম হাতে লেখা আছে।

গাড়িটি আনারেরই কি না সেটা প্রাথমিকভাবে সন্দেহ থাকলেও পুলিশের তরফে জানানো হয়, কাগজগুলো বিআরটিএ কর্মকর্তাদের মাধ্যমে যাচাই করা হবে। আনারের কন্যা মুমতারিন ফেরদৌস গাড়ির নম্বরটি দেখে নিশ্চিত হয়েছেন গাড়িটি তাঁর বাবার। তিনি জানান, গাড়িটি উদ্ধারের জন্য তিনি আইনের পথে হাঁটবেন। এখানেই পুলিশের সন্দেহ বাড়ছে যে গাড়িটি নিয়ে এতদিন পরিবারের কোন হেলদোল ছিল না কেন? ফিরদৌসি যদিও জানিয়েছেন,বাবার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পর গাড়িটি কোথায়, কীভাবে, কার কাছে আছে, সেটা দেখার বা খোঁজ নেওয়ার সুযোগ হয়নি। সাফিনা টাওয়ারের গ্যারেজের দায়িত্বে থাকা আলমগীর এই বিষয়ে জানিয়েছেন প্রায় তিন মাস আগে একটি তামাক কোম্পানির দুই কর্মকর্তা গাড়িটি রেখে যান সেখানে। গাড়ির সূত্র ধরে আনার হত্যাকাণ্ডে কোনও নয়া তথ্য প্রকাশ্যে আসে কিনা সেদিকেই নজর।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।