ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫
/ Feb 01, 2026

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা বৃষ্টির ফলে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। চাসোটি থেকে মাছাইল মাতা যাত্রা শুরু হয়। সেখানে মেঘ ভাঙা বৃষ্টির ফলে স্বাভাবিকভাবেই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি রাস্তা সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়ে গিয়েছে। জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা, পুলিশ সকলকেই উদ্ধারকাজে শামিল হতে নির্দেশ দিয়েছেন।কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই বিষয়ে জানান, কিস্তেওয়ারের ডিসি ও স্থানীয় বিধায়কের সঙ্গে তিনি কথা বলেছেন। এক্স হ্যান্ডেলে তিনি নিজের বক্তব্য জানিয়ে লেখেন চাসোটি এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির ফলে বিরাট মাপের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। উদ্ধার করার পরে আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। দেশজুড়ে চলতি বছরে ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে উত্তরাখণ্ড। মেঘ ভাঙা বৃষ্টি, বন্যা এবং ভূমিধসের ফলে প্রাণহানি ও রাজ্যগুলির সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এর আগে, উত্তরকাশীতে মেঘ ভাঙা বৃষ্টির কয়েকদিন পর, ভূমিধসের কারণে চামোলি জেলার নন্দপ্রয়াগে রাস্তা বন্ধ হয়ে যায়। চামোলি জেলার ম্যাজিস্ট্রেট সন্দীপ তিওয়ারি জানিয়েছেন, বৃষ্টির ফলে নন্দপ্রয়াগে ভূমিধস হয়ে রাস্তা বন্ধ হয়ে যায়। আপাতত বন্ধ থাকা রাস্তাটি খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ৫ আগস্ট হারসিলের কাছে ধরালী গ্রামে মেঘ ভাঙা বৃষ্টির জেরে এক বিশাল কাদা ধস নামে।এরফলে ধরালীর বেশির ভাগ অংশ পাথর ও কাদার নীচে চাপা পড়ে গিয়েছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »
রাজ্য

”কন্যাশ্রী চালুর পর প্রাথমিকে ছাত্রীদের ড্রপআউট শূন্য”, বর্ষপূর্তিতে কন্যাশ্রীর সাফল্যের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী

১৪ আগস্ট, বৃহস্পতিবার কন্যাশ্রী প্রকল্পের দ্বাদশ বর্ষপূর্তি হল। বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এলো প্রকল্পের সাফল্যের খতিয়ান। ”আগে কন্যাশ্রী ছিল শুধু স্কুলে। আমি দেখলাম

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।