‘প্রাইম টাইমে’বাংলার সব প্রেক্ষাগৃহে দিনে অন্তত একটি বাংলা ছবি দেখাতেই হবে!নির্দেশিকা নবান্নের
/ Feb 01, 2026

‘প্রাইম টাইমে’বাংলার সব প্রেক্ষাগৃহে দিনে অন্তত একটি বাংলা ছবি দেখাতেই হবে!নির্দেশিকা নবান্নের

এই রাজ্যে সিনেমা দেখার ‘প্রাইম টাইম’ আগে ছিল ১২টা থেকে ৯টা এখন তা বদলে হল ৩টে থেকে রাত ৯টা। সেই ‘প্রাইম টাইমে’ পশ্চিমবঙ্গের সব সিনেমাহলে দিনে অন্তত একটি বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক। সারা বছর ধরেই তা করে যেতে হবে। ‘প্রাইম টাইমে’ অন্তত একটি বাংলা ছবি দেখাতেই হবে বলে এই নির্দেশিকা জারি করল নবান্ন। বুধবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, ‘‘রাজ্যের সব সিনেমাহল এবং মাল্টিপ্লেক্সের সমস্ত স্ক্রিনে ৩৬৫ দিন ধরেই প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি দেখাতেই হবে।’’ রাজ্য সরকার জানিয়েছে, প্রাইম টাইম বলতে বোঝায় দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত। অর্থাৎ, ওই সময়ের মধ্যে প্রতিটি সিনেমা হলে অন্তত একটি বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক। ১৯৫৪ সালের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র আইন মেনে এই নির্দেশিকা জারি হয়েছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে বলেও জানিয়েছে রাজ্য সরকার। নবান্ন স্পষ্ট জানিয়েছে, জারি হওয়ার মুহূর্ত থেকেই এই নির্দেশিকা কার্যকর করতে হবে এবং যত দিন না নতুন কোনও নির্দেশিকা জারি হচ্ছে, তত দিন এটাই কার্যকর থাকবে। প্রসঙ্গত মেগাবাজেট হিন্দি সিনেমার গুঁতোয় কখনও ভালো ব্যবসা করা বাংলা ছবিকে হল থেকে উৎখাত করা হয়েছে, আবার কখনও বা ব্যবসার স্বার্থে বাংলা সিনেমার শো কমিয়ে দেওয়া হয়েছে মারাত্মক হারে। যার প্রভাব সরাসরি পড়েছে বাংলার ছবির ক্যাশবাক্সে। বর্তমানে রাজ্যজুড়ে যখন বাঙালি অস্মিতায় শান দেওয়া হচ্ছে, তখন সেই আবহেই বাংলা সিনেমাকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন টলিউডের পরিচালক-প্রযোজকরা। ‘No Show Sharing’- এর প্রতিবাদে এককাট্টা টলিউড। সমস্যা সমাধানে এগিয়ে আসে রাজ্য সরকার। সেই প্রেক্ষিতেই গত বৃহস্পতিবার বৈঠক ডাকেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বৈঠক শেষে মন্ত্রী জানান, “সবকটা হলকে একটা শোতে হলেও বাংলা সিনেমা চালাতে হবে, তেমনটাই আলোচনা হল। পরিবেশক, হল মালিকদের অনেকেই উপস্থিত ছিলেন। এবং সকলেই একমত যে বাংলায় বাংলা সিনেমা চলবে।” এবার আরও একধাপ এগিয়ে প্রাইম টাইমে প্রতিটি হলে বাংলা ছবি দেখানোর নির্দেশিকা জারি করল নবান্ন। গত বৃহস্পতিবারের পর বুধবার দুপুরে টলিউডের শিল্পী, কলাকুশলী, প্রযোজক, পরিচালক, হল মালিকদের সঙ্গে ফের একবার বৈঠকে বসেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানেই মুখ্যমন্ত্রীর তরফে নবান্নের নতুন নির্দেশিকার কথা ঘোষণা করা হয় ।এই নির্দেশিকায় যথেষ্ট খুশি টলিপাড়া।সম্প্রতি বাংলা ভাষাও পশ্চিমবঙ্গের রাজনীতির আঙিনায় ঢুকে পড়েছে। রাজনৈতিক আলোচনায় বাঙালি জাতিসত্তার পরিচিতিও ঢুকে পড়েছে। এ নিয়ে শাসকদল তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘাত তুঙ্গে। সেই পরিস্থিতির সঙ্গে এই নির্দেশ সম্পর্কযুক্ত বলেই মনে করছেন অনেকে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।