মদ্যপের ট্রেন চালানোর আবদার , বিপাকে যাত্রীরা
/ Feb 01, 2026

মদ্যপের ট্রেন চালানোর আবদার , বিপাকে যাত্রীরা

গত সোমবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নির্ধারিত সময়ের পরেও এক পা নড়ল না ট্রেন। প্ল্যাটফর্মে এভাবে ট্রেন দাঁড়িয়ে থাকায় রীতিমত বিরক্ত হন যাত্রীরা। কিন্তু এদিকে বিপদের মুখে তখন রেল। লোকো পাইলটের সিটে বসে রয়েছেন মদ্যপ এক ব্যক্তি। আবদার করে বসলেন তিনিই নাকি সেদিন ট্রেনটি চালিয়ে নিয়ে যাবেন।আজব আবদার! অনেক চেষ্টা করেও তাঁকে চালকের সিট থেকে নড়ানো গেল না। বদ্ধ পরিকর ট্রেন তিনি চালাবেনই।

সোমবার গোয়ালিয়র থেকে মোরেনার সুমাবলি-সবলগড়গামী ট্রেন গোয়ালিয়র স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার জন্য যখন একদম তৈরী সেই সময়ে হঠাৎ লোকো পাইলটের সিট খালি দেখে চালকের কেবিনে উঠে পড়েন এক ব্যক্তি। শুধু তাই নয়, সেখানে বসে নিজের ইচ্ছে মত ট্রেনের সুইচ টিপতে থাকেন তিনি। এদিকে ট্রেন চালু করার জন্য লোকো পাইলট সেখানে এসে দৃশ্য দেখে হতবাক। বোঝাই যাচ্ছিল ব্যক্তি মদ্যপ ছিল। তিনি ওই ব্যক্তিকে বারবার নেমে যেতে অনুরোধ করলেও সমস্যার সুরাহা হয়নি।

অন্যদিকে প্রথমে বিরক্ত হলেও ঘটনার কথা জানার পর ট্রেনের যাত্রীদের মধ্যে রীতিমত আতঙ্ক ছড়ায়। ভয়ে ট্রেন থেকে নেমেও পড়েন বহু যাত্রী। ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অবশেষে স্টেশন মাস্টারের সাহায্যে রেল পুলিশকে খবর দেওয়া হয়। আরপিএফ–জিআরপি অনেক চেষ্টার পরে অবশেষে তাঁকে চ্যাংদোলা করে নামায়। তাঁকে গ্রেফতার করা হয়েছে। মদ্যপান ছাড়া তাঁর মানসিক কোনও সমস্যা আছে কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় রেলে যাত্রী–নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া নির্ধারিত সময়ের অনেকটা পরে ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দেয় বলে অনেক যাত্রীকেই সমস্যার মুখে পড়তে হয়েছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।