রাজস্থানে ভয়াবহ পথে দুর্ঘটনা: ট্রাকের সাথে পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত ৭ শিশু সহ ১০
/ Feb 01, 2026

রাজস্থানে ভয়াবহ পথে দুর্ঘটনা: ট্রাকের সাথে পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত ৭ শিশু সহ ১০

পুজো দিয়ে ফেরার পথে রাজস্থানের দৌসায় ভয়াবহ পথ দুর্ঘটনা। বুধবার ভোর চারটে নাগাদ দৌসা জেলায় এই দুর্ঘটনার ফলে মৃত্যু হল ১০ জনের। গুরুতর জখম অবস্থায় ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, মৃতদের বেশিরভাগ উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার বাসিন্দা। খাটুশ্যাম মন্দিরে পুজো দিয়ে তারা ফিরছিলেন পিক আপ ভ্যানে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারেন। যার ফলে একেবারেই দুমড়েমুচড়ে যায় পিকআপ ভ্যানটি। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা বা এই ঘটনার নেপথ্যে অন্য কোন কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্স ও চিকিৎসকদের একটি দল। তাঁরাই আহতদের প্রাথমিক চিকিৎসা করেন। গুরুতর জখম ৯ জনকে জয়পুরের এসএমএস হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে দৌসার পুলিশ সুপার জানান কিছু ভক্ত খাটুশ্যাম মন্দিরে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনা ঘটে। ১০ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন দৌসার জেলাশাসক দেবেন্দ্র কুমার যাদব। তিনি জানান ট্রেলার ট্রাকে একটি যাত্রিবাহী পিকআপ ভ্যান ধাক্কা মারে। দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। ৩ জন জেলা হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৯ জনকে এসএমএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।