‘অপরাজিতা বিলকে আটকে দিয়ে বিজেপি বুঝিয়ে দিয়েছে তারা চায় মহিলারা অসুরক্ষিত থাকুক’, গর্জে উঠলেন সায়নী
/ Feb 01, 2026

‘অপরাজিতা বিলকে আটকে দিয়ে বিজেপি বুঝিয়ে দিয়েছে তারা চায় মহিলারা অসুরক্ষিত থাকুক’, গর্জে উঠলেন সায়নী

“ধর্ষণ সমাজের এক অভিশাপ। এর বিরুদ্ধে শুধু মুখের কথা বা প্রতীকী পদক্ষেপ নয়, প্রয়োজন কঠোর আইন ও শক্তিশালী প্রতিরোধ। অথচ যারা বেছে বেছে কয়েকটা ক্ষোভ থেকে রাজনৈতিক ফায়দা তোলে, তাদের কথায় আর কাজে মিল নেই—কারণ তাদের কাছে নারীর সুরক্ষা কেবল আরেকটি রাজনৈতিক হাতিয়ার”। অপরাজিতা বিল আটকে থাকার প্রতিবাদে এইভাবেই গর্জে উঠলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ।শনিবার আরজি কর কাণ্ডের একবছর পূর্তির দিনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির রাজনৈতিক নবান্ন অভিযান ঘিরে শহরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলে। কিন্তু গত এক বছরে অপরাজিতা বিল নিয়ে একটি শব্দও খরচ করেনি বিজেপি। উল্টে বাংলার বিধানসভায় পাশ হওয়া ‘অপরাজিতা বিল’ ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিলটি রাজ্যপাল সিভি আনন্দ বোস রাষ্ট্রপতি ভবনে বিবেচনার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপতি ভবন সেই বিল রাজভবনে ফেরত পাঠিয়েছে। ধর্ষণ, খুনে মৃত্যুদণ্ডকে অতিরিক্ত নিষ্ঠুর সাজা বলে চিহ্নিত করা হয়েছে রাষ্ট্রপতি ভবনের তরফে। শনিবার বিজেপির আন্দোলনের নামে অসভ্যতার পর এবার খোদ রাষ্ট্রপতিকে আক্রমণ করলেন তৃণমূলের সাংসদ সায়নী ঘোষ। নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিওর মাধ্যমে সায়নী বলেন, ''এক বছর আগে, আরজি করের সেই মর্মান্তিক ঘটনা গোটা দেশের বিবেককে নাড়া দিয়েছিল, রেখে গিয়েছিল এক অপূরণীয় ক্ষত। চিকিৎসক তরুণীর পরিবারের অসহনীয় যন্ত্রণা এখনও আমাদের হৃদয়ে গভীরভাবে রয়ে গিয়েছে।এই ধরনের নৃশংসতা আর কখনও যেন না ঘটে, তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ বিধানসভা সর্বসম্মতভাবে পাস করেছিল ‘অপরাজিতা ধর্ষণ-বিরোধী বিল’, যেখানে প্রস্তাব দেওয়া হয়েছিল—ধর্ষকদের জন্য সর্বোচ্চ শাস্তিদ্রুত ও নির্ভুল তদন্ত প্রক্রিয়াবিলম্ব না করে ন্যায় নিশ্চিত করতে দ্রুত বিচারকিন্তু, ভারতের নারী সুরক্ষার প্রশ্নে কঠোর পদক্ষেপের বদলে মোদী সরকার বেছে নিল উদাসীনতা আর উপেক্ষা, তুচ্ছ আপত্তি তুলে বিলটিকে পুনর্বিবেচনার জন্য ফিরিয়ে দিল”।এরপর তিনি বিজেপির দ্বিচারিতার প্রসঙ্গ তুলে বলেন,''আমরা চেয়েছিলাম, এই বিলটির মাধ্যমে ধর্ষকের কঠোরতম শাস্তি হোক। নিরপেক্ষ তদন্ত হোক। বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুতগতির করতে। কিন্তু বিজেপি এই বিল ফেরত পাঠিয়ে প্রমাণ করে দিয়েছে তাদের কাছে 'বেটি বাঁচাও বেটি পড়াও' কেবল  ট্রাক বা লরির পিছনে লেখার একটি স্লোগান ছাড়া কিছুই না।'' প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, ''প্রধানমন্ত্রী এবং তাঁর ছোট ছোট চৌকিদাররা বিচার চান না। তাঁরা নাটক চায়। ‘অপরাজিতা বিলের' মতো একটি দৃষ্টান্তমূলক বিলকে আটকে দিয়ে বিজেপি বুঝিয়ে দিয়েছে তারা চায় মহিলারা অসুরক্ষিত থাকুক, ধর্ষকরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াক।''

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।