আরজি কর কাণ্ডের ছায়া এবার ওড়িশায়! হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার নার্সের দেহ
/ Feb 01, 2026

আরজি কর কাণ্ডের ছায়া এবার ওড়িশায়! হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার নার্সের দেহ

মর্মান্তিক ঘটনা বিজেপি শাসিত ওড়িশায়!কর্মরত অবস্থায় হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা হল নার্সের দেহ। ওড়িশার ভুবনেশ্বরের চন্দ্রশেখরপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হল এক মহিলার দেহ। জানা গিয়েছে, নিহত মহিলা ওই হাসপাতালেরই নার্স। রাখি উৎসবের জন্য বাড়ি যাওয়ার কথা থাকলেও আর ফেরা হল না। কিছুক্ষণের মধ্যেই কাজ শেষ করে বেরিয়ে যেতেন কিন্তু ঘরে ফেরার স্বপ্ন অধরাই রয়ে গেল। শনিবার নিজের কাজ সেরে রাখি উৎসব উপলক্ষে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। দাদা অপেক্ষা করে আছে বলে তাড়াতাড়ি কাজ মিটিয়ে নিচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই সবটা এলোমেলো হয়ে গেল। আত্মহত্যা নাকি খুন সেটা যদিও এখনও জানা যায় নি। বাথরুমে গিয়ে কী এমন ঘটেছিল সেই প্রশ্নেরও কোনও সদুত্তর পাওয়া যায় নি হাসপাতাল কর্তৃপক্ষের থেকে। ওই নার্সের দেহ উদ্ধার হওয়ার সময় দেখা গিয়েছে তাঁর হাতে একটি সূঁচ ফোটানো রয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে ওই সূঁচই হয়ত মৃত্যুর কারণ। কোনও বিষাক্ত পদার্থ শরীরে ঢুকিয়ে ওই নার্সকে খুন করা হয়েছে। পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের দেহ উদ্ধারের দু’ঘণ্টা পর তাঁদের খবর দেয়। কেন এত দেরি করা হল সেই প্রশ্নও তুলেছে তারা।নিহতের দাদা জানিয়েছেন প্রথমে জানান হল, নার্সকে অচেতন অবস্থায় হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছিল ওঁর হাতে নাকি একটা সূঁচ ফোটানো ছিল। তিনি সাফ জানিয়ে দেন আত্মহত্যা করার মত ঘটনা তাঁর বোনের জীবনে ঘটেনি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রশেখর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ ও মৃত্যুর আগে পর্যন্ত নার্সের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে। এখানেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। একজন মহিলা এভাবে খুন হয়ে গেলেন নিরাপত্তারক্ষীরা টেরও পেলেন না?

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।