১৪ বছর পর মেসি আসছেন ভারতে , খেলবেন কলকাতায়
/ Feb 01, 2026

১৪ বছর পর মেসি আসছেন ভারতে , খেলবেন কলকাতায়

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ১৪ বছর পর আবার ভারতে আসছেন। শুধু তাই নয়, কলকাতায় একটি প্রদর্শনী ম্যাচেও অংশ নেওয়ার কথা আর্জেন্টিনীয় কিংবদন্তির। মেসির ভারত সফরের সূচি প্রায় চূড়ান্ত। কলকাতা ছাড়া দিল্লি, মুম্বই ও আহমেদাবাদেও যাওয়ার কথা তাঁর। এদেশে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তাঁর।

পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর তিনি কলকাতা আসবেন। ১৩ ডিসেম্বর সকাল ৯টায় কলকাতার লেকটাউন এলাকার শ্রীভূমিতে মেসির ৭০ ফুট উঁচু একটিমূর্তির উন্মোচন করা হবে। এরপর দুপুর ১২টা থেকে ১.৩০টা পর্যন্ত ইডেন গার্ডেন্সে জিওএটি কাপ ইভেন্টে অংশ নেবেন তিনি।
সূত্রের খবর, ইডেনে একটি বিশেষ সফট টাচ ও সফট বল ম্যাচে মেসি অংশ নেবেন। এই ম্যাচে তাঁর সঙ্গে সৌরভ গাঙ্গুলি, লিয়েন্ডার পেজ, জন আব্রাহাম এবং বাইচুং ভুটিয়ার মতো তারকারা খেলবেন।

ইভেন্টের টিকিটের সর্বনিম্ন মূল্য ৩,৫০০ টাকা রাখা হচ্ছে। আশা করা যায়, ৬৮,০০০ দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন ইডেন সেদিন কানায় কানায় পূর্ণ থাকবে। মেসি প্রায় ১ ঘন্টা ২০ মিনিট ইডেনে থাকবেন।

১৫ ডিসেম্বর তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করবেন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামও মেসির একটি অনুষ্ঠানের জন্য বুক করা হয়েছে বলে খবর।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।