সক্রিয় মৌসুমী অক্ষরেখা! উত্তরে ভারি বর্ষণের সতর্কবার্তা, ভাসবে দক্ষিণবঙ্গ, বুধবার পর্যন্ত বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক
/ Mar 17, 2026

সক্রিয় মৌসুমী অক্ষরেখা! উত্তরে ভারি বর্ষণের সতর্কবার্তা, ভাসবে দক্ষিণবঙ্গ, বুধবার পর্যন্ত বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

গোটা রাজ্যেই এই মুহূর্তে বেশ সক্রিয় মৌসুমী অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের উপরে অবস্থান করছে। অমৃতসর, দেরাদুন, শাহজাহানপুর, বাল্মিকীনগর, ছাপড়া হয়ে কোচবিহারের এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির উপর দিয়ে অরুনাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে এই অক্ষরেখা। উত্তর-পূর্ব অসম এবং দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। সৌরাষ্ট্র এবং দক্ষিণ রাজস্থানে রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যেটি তামিলনাডু উপকূলে বিস্তৃত। এর প্রভাবে আজ মঙ্গলবার, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ সব জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা।আরও কয়েকদিন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ে।বুধবার পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে ভূমিধসে বিধ্বস্ত ১০ নম্বর জাতীয় সড়ক। মেরামতির কাজ শুরু হলেও পাহাড়-সমতলে ভারী বর্ষণের সতর্কতা মিলতে ফের বিপর্যয়ের শঙ্কা বেড়েছে। তিস্তা ক্রমশ এগিয়ে আসছে। রাস্তায় ক্রমে ফাটল ধরেছে। করোনেশন সেতু থেকে চিত্রে পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কে বুধবার পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিকিমের রংপো থেকে শিলিগুড়ি পর্যন্ত জাতীয় সড়ক শ্বেতিঝোরায় ভূমিধসে অবরুদ্ধ হয়েছে। রংপো থেকে মুনসং-লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি যাওয়ার রাস্তা কাটারার কাছে ভূমিধসে অবরুদ্ধ হয়েছে। সেই ধস সরানো এবং সড়ক মেরামতের কাজ চলছে। নিরাপত্তার জন্য ওই সড়কের ৩০ কিলোমিটার দীর্ঘ এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।হাওয়া অফিস সূত্রে খবর,ফের বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। বৃষ্টির মাঝেই আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। নদীর জলস্তর বাড়ার আশঙ্কা। বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া জেলায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। শুক্রবারের পর থেকে বদলাবে আবহাওয়া।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।