নিয়মই হল কাল! বিমান সংস্থার কর্মীর ওপর চড়াও সেনা আধিকারিক
/ Feb 01, 2026

নিয়মই হল কাল! বিমান সংস্থার কর্মীর ওপর চড়াও সেনা আধিকারিক

বিমানে লাগেজ নেওয়ার বিশেষ কিছু নিয়মাবলী আছে। নিয়ম অনুযায়ী, সাত কেজির উপরে ওজন হলে বাড়তি টাকা লাগবে। গত ২৬ জুলাই শ্রীনগর এয়ারপোর্টে দিল্লিগামী বিমান ধরতে আসা এক সেনা জওয়ানকে নিয়ম বোঝাতে গিয়েছিলেন এক বেসরকারি বিমান সংস্থা- স্পাইসজেটের একজন বিমানবন্দর কর্মী। কিন্তু তার পরিণতি এতটা যে ভয়ঙ্কর হবে, সেটা কেউ ভাবতে পারে নি। কথা কাটাকাটি দিয়ে শুরু হয় আর তারপরেই বিপত্তি। পারদ চড়িয়ে সেটা হাতাহাতির পর্যায়ে পড়ে যায়। গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।স্পাইসজেটের তরফে এই ঘটনা নিয়ে জানানো হয়েছে, একজন যাত্রী ব্যাগ নিয়ে দিল্লিগামী বিমানে যাচ্ছিলেন। তার ব্যাগের ওজন ছিল প্রায় ১৬ কেজি। কিন্তু নিয়ম অনুযায়ী, সাত কেজি ওজন পর্যন্ত ছাড় রয়েছে। তারপর বাকি ওজনের উপর একটা বাড়তি ফি চাপানো হয়। এই কথাটা ওই যাত্রীকেও বলা হয়েছিল। কিন্তু তিনি ভাড়া দিতে রাজি হননি। বিমানবন্দরের কর্মীদের ধাক্কা দিয়ে ঠেলে এয়ারব্রীজেও ওঠার চেষ্টা করেন তিনি।এরপরেই বিমানবন্দরে কর্মরত আধাসেনা তাঁকে ঠেলে বাইরে পাঠায়। সেখানেই ওই যাত্রী কর্মরত চার বিমানবন্দরের গ্রাউন্ড কর্মীর উপর হামলা চালান।সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি একজন সেনা আধিকারিক। ইতিমধ্যেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত যাত্রীকে ‘নো ফ্লাই’ তালিকাভুক্ত করেছে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা। এছাড়া গোটা বিষয়টা নিয়ে দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকও সরব হয়েছে। এদিনের ঘটনায় এক স্পাইসজেট কর্মীর অবস্থা বেশ গুরুতর। লাথি, ঘুষিতে চার কর্মীরই শিরদাঁড়া ভেঙেছে ও থুতনি ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।