প্রকাশ্য দিবালোকে নীতীশের রাজ্যে কিশোরীকে অপহরণ
/ Mar 19, 2026

প্রকাশ্য দিবালোকে নীতীশের রাজ্যে কিশোরীকে অপহরণ

বিহারের দ্বারভাঙ্গার ঘটনা। মঙ্গলবার দিনের বেলায় বাবার দোকান থেকে বাড়ি ফিরছিলেন এক কিশোরী। কিন্তু হঠাৎ এক যুবক বাইকে করে এসে তাঁকে তুলে নিয়ে চলে যান। গোটা ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে জানা গিয়েছে, মেয়েকে ফিরে না পেলে সপরিবারে আত্মহত্যার হুমকি দিয়েছেন মেয়েটির বাবা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পরিবারের তরফে জানা গিয়েছে, বাবার দোকান থেকে ফিরছিলেন ওই কিশোরী। হিজবুল রহমান নামে এক যুবক বাইকে করে এসে তাঁকে জোর করে তুলে নিয়ে যায়। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক শিশুর হাত ধরে হেঁটে যাচ্ছে ওই কিশোরী। হঠাৎই একটি বাইক তাদের পাশ দিয়ে চলে যায় কিন্তু আবার ফিরে আসে। বিপদ বুঝে ওই কিশোরী দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই তাঁকে ধরে ফেলেন অভিযুক্ত যুবক। কিশোরীকে তুলে বাইকে বসিয়ে মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে চম্পট দেন তিনি। দেখা গিয়েছে, একা কাঁদতে কাঁদতে দৌড়তে শুরু করে শিশুটি। তরুণীর বাবা রাজেন্দ্র ভগত ঘটনাটি জানতে পেরে আলিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান অভিযুক্ত যুবক বেশ কিছুদিন ধরেই তাঁদের হুমকি দিচ্ছিলেন। এমনকি মোটা টাকাও চাইছিলেন। তবে মেয়ের সঙ্গে অভিযুক্ত যুবকের কোনও সম্পর্ক ছিল না। রাজেন্দ্র অভিযোগ করেছেন, পুলিশকে সব জানানোর পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এর পরেই মেয়েকে ফিরে না পেলে সপরিবারে আত্মহত্যার হুমকি দেন তিনি।প্রসঙ্গত, দ্বারভাঙ্গার এসএসপি জানিয়েছেন ঘটনার গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট এলাকার এসডিপিও-কে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষ হলে আসল তথ্য সামনে আসবে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর নীতীশের বিহারে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রকাশ্য দিবালোকে এভাবে অপহরণের ঘটনায় রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ পড়ছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।