গিরিশ পার্কে খেলতে খেলতে ডাইনিং টেবিল থেকে পড়ে মৃত্যু দু’বছরের শিশুর!
/ Feb 02, 2026

গিরিশ পার্কে খেলতে খেলতে ডাইনিং টেবিল থেকে পড়ে মৃত্যু দু’বছরের শিশুর!

দু’বছরের শিশুর ‘অস্বাভাবিক’ মৃত্যু শহরে! নিজেরই বাড়ির ডাইনিং টেবিল থেকে খেলতে খেলতে পড়ে গিয়েছিল দু’বছরের শিশুকন্যাটি। গুরুতর আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। পথেই মৃত্যু হয় তার।বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ গিরিশ পার্কের মদন চ্যাটার্জি লেনের একটি আবাসনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জানা গিয়েছে খাওয়ার টেবিলের উপর বসে একমনে খেলছিল বিশাল সরফের দু’বছরের শিশুকন্যা। আচমকা সকলের অলক্ষ্যে কোনও ভাবে টেবিল থেকে মাটিতে আছড়ে পড়ে সে।নিহত শিশুর পরিবার সূত্রে খবর, বিশালেরা থাকতেন বহুতল আবাসনের ন’তলায়। ফ্ল্যাটের বাইরের ঘরেই ডাইনিং টেবিলটি রাখা ছিল। তার উপর বসে খেলছিল শিশুটি। খুদের মা-সহ পরিবারের অন্য সদস্যেরাও সেই সময় বাড়িতেই ছিলেন। আচমকা কোনও ভাবে টেবিল থেকে পড়ে যায় মেয়েটি। সঙ্গে সঙ্গে বাড়ির সদস্যেরা ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। কিন্তু লাভ হয়নি। সন্ধ্যা ৭টা নাগাদ সেখানে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনায় গিরিশ পার্ক থানায় ‘অস্বাভাবিক’ মৃত্যুর মামলা দায়ের হয়েছে। কী ভাবে ওই শিশুর মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করে এবং শিশুটির পরিজনদের সঙ্গে কথা বলে অস্বাভাবিক কিছু খুঁজে পায়নি পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ্যে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।