প্রতিবেশীকে হাসপাতালে নিয়ে যাওয়ার অপরাধে বিজেপি রাজ্যে ৩৯৫ দিন জেল ব্যক্তির!
/ Mar 16, 2026

প্রতিবেশীকে হাসপাতালে নিয়ে যাওয়ার অপরাধে বিজেপি রাজ্যে ৩৯৫ দিন জেল ব্যক্তির!

মধ্যপ্রদেশের ভোপালের আদর্শনগরের ঘটনা । বস্তির বাসিন্দা রাজেশ বিশ্বকর্মা তাঁর অসুস্থ প্রতিবেশী এক মহিলাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেই অপরাধে তিনি ১৩ মাস জেল খেটেছেন। অবশেষে আদালত তাঁকে নির্দোষ বলে মুক্তি দিয়েছে। কিন্তু ঘরে ফিরেও বেড়েছে সমস্যা। এখন ‘খুনি’ বলে কেউ কাজ দিচ্ছেন তাঁকে। ২০২৪ সালের ১৬ জুন পাশের বাড়ির প্রতিবেশী এক অসুস্থ মহিলা রাজেশের কাছে সাহায্য চেয়ে হাসপাতালে নিয়ে যেতে বলেন। মানবিকতার খাতিরে সাহায্য করেন তিনি। মহিলাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে নিজের কাজে চলে যান তিনি। রাজেশ সন্ধ্যায় হাসপাতালে গিয়েছিলেন রোগীর খোঁজ নিতে। আশ্চর্যজনকভাবে সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। অভিযোগ করা হয়েছে মহিলাকে খুন করেছেন তিনি!রাজেশ পুলিশকে বহুবার বোঝাতে চাইলেও কেউ কথা শোনে নি। প্রথমে লক আপ আর তারপর আদালত এবং কারাদণ্ড। যুবকের বাবা-মা, জমি-বাড়ি কিছুই নেই। জানা গিয়েছে তিনি বস্তিতে একাই থাকতেন। বোনের বিয়ে হয়ে গিয়েছে। ৩৯৫ দিন পরে বেকসুর খালাস পেয়েছেন রাজেশ। রাজেশ জানিয়েছেন তিনি শুধু অসুস্থ একজনকে সাহায্যই করেছিলেন। কিন্তু তার জন্য শাস্তি বরাদ্দ আছে সেটা তিনি ভাবতেও পারেননি। তিনি নিজেও একা থাকেন। অসুস্থ হয়ে পড়ে থাকলে কী অবস্থা হয় সেটা বুঝেই মহিলাকে হাসপাতালে ভর্তি করিয়ে কাজে গিয়েছিলেন তিনি। সন্ধ্যায় জানতে পারেন মারা গিয়েছেন ওই মহিলা। কিন্তু পাল্টা খুনের অভিযোগে তাঁকেই জেলে ভরে ছিল পুলিশ।রাজেশের বোন জানিয়েছেন তাঁর দাদাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরেরদিন বিকেলে তাঁকে কোর্টে যেতে বলা হয়েছিল।তিনি বাড়িতে একা ছিলেন বলে যেতে পারেন নি। সাত দিন পরে থানায় গিয়েছিলেন দাদার আধার, মোবাইল নিতে। অভব্য আচরণ ছিল পুলিশের। এমনকি তার জন্য ৫০০ টাকা চেয়েছিল পুলিশ। ওই টাকাও তাঁর কাছে ছিল না। এরপরেই তিনি জানান জেল থেকে ফিরলেও খুনের দায়ে তাঁর দাদাকে কেউ কাজে রাখছে না। মৃতার নথিপত্র অনুযায়ী, তিনি অনেকদিনের অসুস্থতার ফলে মারা গিয়েছেন। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে লেখা হয়েছে শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন তিনি। পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেনি। মেডিক্যাল রিপোর্টে অসংখ্য খামতি ছিল। মহিলার ঠিক কী হয়েছিল এবং কিসের ভিত্তিতে রাজেশকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে সেই বিষয়ে যথেষ্ট প্রমান না থাকায় শেষমেশ উনি নির্দোষ প্রমাণিত হন। তবে সমাজে সুস্থভাবে জীবন যাপন করায় এখন তার কাছে সবচেয়ে বড় প্রশ্ন।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।